চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন ব্যবহার ও মাদক সেবনের অভিযোগে ৪ কারারক্ষী বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 30, এপ্রিল 2018
in অপরাধ
A A

কর্তব্যে অবহেলা ও ফোন ব্যবহার করায় চার কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে কেরানীগঞ্জ কারাগারে শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ যোসেফকে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত কারারক্ষী শাওন হাওলাদারও রয়েছেন।

অন্যরা হলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জুয়েল খান ও সুরুজ্জামান এবং রাজবাড়ী জেলা কারাগারের কারারক্ষী মেহের নবী। বরখাস্তের পাশাপাশি শাওন হাওলাদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি (প্রিজন্স) তৌহিদুল ইসলাম। তিনি বলেন, গত রোববার তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে শাওন, সুরুজ্জামান ও জুয়েল খান এবং মাদক সেবনের অভিযোগে মেহের নবীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

কারা ও ঢামেক সূত্র জানায়, কারা হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বন্দি যোসেফের দেখাশোনায় শনিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়োজিত ছিলেন শাওন হাওলাদার।

এদিন বিকেলে ডিআইজি (প্রিজন্স) তৌহিদুল ইসলাম হঠাৎ পরিদর্শনে ঢামেক হাসপাতালে যান। কিন্তু যোসেফের কক্ষে তিনি কাউকে পাননি। বাইরে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায় শাওনকে।

একইভাবে আফসার উদ্দিন নামে চিকিৎসাধীন এক বন্দীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জুয়েল খান এবং সুরুজ্জামানের কাছেও মোবাইল ফোন দেখা যায়।

ডিআইজি তৌহিদ সঙ্গে সঙ্গেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং জেলারকে চার জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

ডিআইজি প্রিজন্স বলেন, বন্দীদের সঙ্গে দায়িত্ব পালনরত অবস্থায় কারারক্ষীদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। মোবাইল ফোনে ব্যস্ত থাকার সময় আসামিদের পালানোর ঝুঁকি থাকে। তাছাড়া কারারক্ষীদের কাছে মোবাইল ফোন থাকলে অবৈধভাবে বন্দীদের ব্যবহারের আশঙ্কাও থাকে।

অন্যদিকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে রাজবাড়ী কারাগারের কারারক্ষী মেহের নবীর বিরুদ্ধে ইয়াবা সেবনের প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করা হয়েছে বলেও জানান ডিআইজি (প্রিজন্স) তৌহিদ।

Tags: কারারক্ষী বরখাস্তকেরানীগঞ্জ কারাগার
Previous Post

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর শাস্তি বাড়ানো প্রয়োজন: বিচারপতি খায়রুল হক

Next Post

এবার লেগুনা থেকে পড়ে ইডেন ছাত্রী নিহত

Next Post

এবার লেগুনা থেকে পড়ে ইডেন ছাত্রী নিহত

আইনী লড়াইয়ে বাঁধনের জয়, অভিভাবকত্ব পেলেন মেয়ের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT