চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনী লড়াইয়ে বাঁধনের জয়, অভিভাবকত্ব পেলেন মেয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 30, এপ্রিল 2018
in বিনোদন
A A

একমাত্র সন্তানকে নিজের কাছে রাখার অধিকার চেয়ে পারিবারিক আদালতে মামলা করেছিলেন লাক্সতারকা আজমেরী হক বাঁধন। গত বছর ৩ আগস্ট বাঁধনের পক্ষ থেকে এই মামলা করা হয়েছিল। বাঁধনের দায়ের করা ওই মামলার রায় প্রদান হয়েছে আজ (৩০ এপ্রিল)। সেখানে বাঁধন জয়ী হয়েছেন। এখন থেকে মেয়ে সায়রার সম্পূর্ণ দায়িত্ব বাঁধনের।

সোমবার দুপুরে বাঁধন তার ফেসবুক একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, দ্বাদশ সহকারী জজ ও পারিবারিক আদালত, (ঢাকা) যে আদেশ আমার মামলায় দিলেন, তা একটি যুগান্তকারী রায় এবং আদালত পাড়ায় মাইলফলক।

বাঁধনের আইনজীবী দিলরুবা শারমিন বলেন, শুধু বাংলাদেশে নয়, এই উপমহাদেশ এটি বিরল উদাহরণ হয়ে থাকবে।

পয়লা বৈশাখে মেয়ের সাথে বাঁধন। ছবি: বাঁধনের ফেসবুক

আদালতের আদেশ অনুযায়ী কন্যা সন্তান সায়রার অভিভাবক হচ্ছেন মা আজমেরী হক বাঁধন। এখন থেকে মা (বাঁধন) এর জিম্মাতেই থাকবে মেয়ে। বাবা মাসে কেবল দুই দিন মায়ের বাড়িতে গিয়ে মায়ের উপস্থিতিতে মেয়েকে দেখে আসতে পাড়বেন। কিন্তু কন্যার মঙ্গলের জন্য মায়ের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

বাঁধন জানান, সায়রার বাবা মেয়ের পাসপোর্ট আটকে রেখেছেন। যদি বাবা সেটা ফেরত না দেন, তাহলে বাদিকে থানায় জি.ডি (সাধারণ ডায়েরি) করার পরামর্শ দিয়েছেন আদালত। তারপর নতুন পাসপোর্ট দেবার জন্য পাসপোর্ট অফিসে আদালতের পক্ষ থেকে চিঠি ও আদেশ পাঠিয়ে দেয়া হবে জানান বাঁধনের আইনজীবী।

মেয়ের অভিভাবকত্ব পাওয়ার পর বাঁধন বলেন, একটি বিশেষ দিক উল্লেখ না করলেই নয়। সামান্য ৫ লাখ টাকা দেনমোহরের দাবি আমি করিনি। কন্যার ভরণ-পোষণ তার বাবা এতদিন দেননি, আমি চাইওনি। বাবা’র কাছ থেকে ভরণ-পোষণ প্রতিটা মেয়ের অধিকার, মেয়ের দেখভাল করা প্রতিটি বাবারই দ্বায়িত্ব। সেই কাজটা এতদিন আমিই করে এসেছি। সায়রার বাবা ভবিষ্যতে করবেন কিনা, সেটা তার বিবেচনাতেই থাক। আমার জীবনের এই অংশটায় যারা যারা সমর্থন করেছেন, তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা।’

২০১০ সালে বিয়ে করা বাঁধনের সংসার ভেঙ্গে যায় ২০১৪ সালে। তিন বছর গোপন থাকার পর এ খবর প্রকাশ হয় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে। একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে জটিল হয় পরিস্থিতি। সন্তানকে নিজের কাছে রাখার অধিকার চেয়ে পারিবারিক আদালতে মামলা করেছিলেন তিনি।
আইনজীবী দিলরুবা শারমিনের সাথে বাঁধন:

ছবি: আরিফ আহমেদ

Tags: আদালতবাঁধনলাক্সতারকালিড বিনোদন
Previous Post

এবার লেগুনা থেকে পড়ে ইডেন ছাত্রী নিহত

Next Post

ব্যবসায়িক মুনাফার ৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীদের দিতে মন্ত্রণালয়ের চিঠি

Next Post
শ্রম আইন

ব্যবসায়িক মুনাফার ৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীদের দিতে মন্ত্রণালয়ের চিঠি

ট্রেন-রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর

ট্রেন লক্ষ্য করে পাথর: গুরুতর আহত রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT