চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে অস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 29, জানুয়ারি 2016
in তথ্যপ্রযুক্তি
A A

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এর মালিকানাধীন ফটো-শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে বন্ধ হয়ে যাচ্ছে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বিক্রির বিজ্ঞাপন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটিতে আগ্নেয়াস্ত্র কেনাবেচার ওপর নতুন বিধিনিষেধ আরোপের তিন সপ্তাহ পর এ ঘোষণা দিলো ফেসবুক।

সরকারি নতুন বিধিনিষেধের ফলে ফেসবুক সাইটে অবৈধ ওষুধ ও মাদক বিক্রির নিষেধাজ্ঞার সঙ্গেই অন্তর্ভুক্ত করেছে ব্যক্তিগত অস্ত্র বিক্রিকে।

এর আগে থেকেই অবশ্য পরিচয়পত্র পরীক্ষা ছাড়া ফেসবুকে অস্ত্র বিক্রি প্রক্রিয়া নিষিদ্ধ করা হলেও নতুন আইনের আওতায় ব্যক্তিগত পর্যায়ে সব ধরণের অস্ত্র বিক্রি বন্ধ করেছে সাইটটি।

ফেসবুককে দুঃখজনকভাবে বিপজ্জনক ব্যক্তিদের হাতে অস্ত্র পৌঁছে দেয়ার অনলাইন মাধ্যম হিসেবে এতোদিন কাজ করতে হচ্ছিলো বলে মন্তব্য করেন ‘এভরিটাউন ফর গান সেফটি’ প্রচারণা সংস্থার শ্যানন ওয়াটস। সংস্থাটির দাবি, দু’টি ঘটনায় ফেসবুক থেকে অস্ত্র কিনে হত্যাকাণ্ড চালানো হয় বলে তাদের কাছে প্রমাণও রয়েছে।

তবে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে এখনো অস্ত্রের বিজ্ঞাপন দেয়ার অনুমতি রয়েছে।

জানুয়ারির প্রথম সপ্তাহে কংগ্রেসের তীব্র বিরোধিতা সত্ত্বেও প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতাবলে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা।

নতুন পরিকল্পনা অনুযায়ী আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি। যার মধ্যে সব অস্ত্র বিক্রেতাকেই সনদ নেওয়ার পাশাপাশি ক্রেতাদের অতীতের রেকর্ড পরীক্ষা করার ব্যাপারে জোর দেন মার্কিন প্রেসিডেন্ট।

এছাড়াও যুক্তরাষ্ট্রে মানসিক অসুস্থতা বা পারিবারিক নির্যাতন চালানোর কারণে অস্ত্র কেনার যোগ্যতা হারিয়েছেন এমন ব্যক্তিদের তথ্যের তালিকা তৈরিরির ওপরও গুরুত্ব দেয়া হয়েছে ওই পরিকল্পনায়।

Tags: অস্ত্র নিয়ন্ত্রণ আইনফেসবুক
Previous Post

এক ঘণ্টার ব্যবধানে মিললো অপহৃত ৩ শিশুর মরদেহ

Next Post

ফেসবুকে অস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ

Next Post

‘১২টার মধ্যে টাকা বিকাশ কর, নইলে ছেলের লাশ নিয়ে যা’

‘১২টার মধ্যে টাকা বিকাশ কর, নইলে ছেলের লাশ নিয়ে যা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT