চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ঘণ্টার ব্যবধানে মিললো অপহৃত ৩ শিশুর মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 29, জানুয়ারি 2016
in অন্যান্য, অপরাধ
A A

ঢাকার ধামরাই এবং রংপুরের মিঠাপুকুর থেকে শুক্রবার অপহৃত তিনি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

নির্মম এ ঘটনার শিকার শিশুরা হলো ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট (দেলুটিয়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাকিল মিয়া (১০), আবু বক্করের ছেলে ইমরান হোসেন (১১) এবং রংপুর শহরের আদর্শপাড়া এলাকায় ব্যবসায়ী মোছাদ্দেক হোসেন রাঙার ছেলে রাহিমুল ইসলাম রনক (সাড়ে ৪)।

এসব শিশুর অভিভাবকদের কাছে মোটা অঙ্কের অর্থ মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছিলো। এরমধ্যে রনককে অপহরণ করা হয় প্রায় দুই মাস আগে।

ধামরাই থেকে অপহৃত হওয়া দুই শিশুর মরদেহ শুক্রবার রাত ৮টার দিকে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ময়ুরভাঙ্গা এলাকার লেবু বাগান থেকে উদ্ধার করা হয়।

চতুর্থ শ্রেণীতে পড়া দুই শিক্ষার্থী গত বুধবার দুপুরে শাকিল ও ইমরান মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখতে আসে। সেখান থেকে তারা নিখোঁজ হয়।

এর পরের দিন বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনে অপহরণকারী পরিচয়ে দুইজনের পরিবারের সদস্যের কাছে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

ওই শিশুর মরদেহ উদ্ধারের ১ ঘণ্টা পর রাত ৯টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেপানি পাথার এলাকার একটি জমি থেকে উদ্ধার করা হয় রাহিমুলের মরদেহ।

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘গলাকাটা মৃতদেহটি বস্তাবন্দী করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিলো।’

তিনি জানান, গত ১ ডিসেম্বর দুপুরে রাহিমুলকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছিলো। এরপর তার বাবা গত ৩ ডিসেম্বর খালাতো ভাই মোবাশ্বের আলমকে আসামি করে একটি অপহরণ মামলা করেন।

ওসি দাবি করেন, টাকা লেনদেনের ঘটনা নিয়ে মোছাদ্দেকের সঙ্গে দ্বন্দ্বের জেরকে রাহিমুলকে অপহরণ করা হয়।

Tags: শিশু অপহরণশিশুর মরদেহ
Previous Post

এক ঘণ্টার ব্যবধানে মিললো অপহৃত ৩ শিশুর মরদেহ

Next Post

ফেসবুকে অস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ

Next Post

ফেসবুকে অস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ

ফেসবুকে অস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT