চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের গোয়েন্দা দফতরে আপন জুয়েলার্সের দিলদার

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
12:22 অপরাহ্ন 30, মে 2017
in অপরাধ
A A

আদেশ পেয়ে  আইনজীবীসহ ফের শুল্ক গোয়েন্দা দফতরে হাজির হয়েছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ, তার ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা দফতরে ব্যবসায়িক কাগজপত্র নিয়ে হাজির হন তারা।

এর আগে গত ১৭ মে গোয়েন্দা দফতরে ব্যবসায়িক কাগজপত্র নিয়ে হাজির হয়েছিলেন দিলদার আহমেদ। তবে সেদিন তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ। তাই ওইদিনই বৈধ কাগজপত্র দেখানোর জন্য সময় চেয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে ১৫ দিনের সময় চায় আপন জুয়েলার্স কর্তৃপক্ষ।

এরপর ১৫ দিন পার হলেও কোন প্রকার বৈধ কাগজপত্র জমা দিতে পারেননি তারা।

ওদিকে, গ্রাহকের মেরামতের জন্য রাখা গচ্ছিত স্বর্ণ হস্তান্তরে আপন জুয়েলার্সের পাঁচ শো-রুম থেকে ১৮২ জনের মধ্যে ৮৫ জনকে ২ কেজি ৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার ফেরত দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন

বনানীর হোটেল রেইনট্রিতে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। ওই ঘটনার পর কাস্টমস কর্তৃপক্ষ আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালায়।

গত ১৪ ও ১৫ মে ‘সুনির্দিষ্ট অভিযোগের’ ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্স থেকে প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরা আটক করে। আপন জুয়েলার্সের ৫টি শাখায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ৫টি দল অভিযান চালায়।

এখন পর্যন্ত মালিকপক্ষ এসব স্বর্ণ ও ডায়মন্ডের কোন বৈধ কাগজ দেখাতে পারেনি বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আজ তাদের কাগজ-পত্র যাচাই করে শুল্ক গোয়েন্দারা সিদ্ধান্ত নেবেন।

ছবি: তানভীর আশিক

Tags: আপন জুয়েলার্সআপন জুয়েলার্সে অভিযান
Previous Post

ইফতারে কুড়মুড়ে চিকেন রোল

Next Post

রাষ্ট্রীয় পদক পাওয়া নির্মাতাদের সম্মাননা দেবে ডিরেক্টরস গিল্ড

Next Post
ডিরেক্টর গিল্ডের লোগো

রাষ্ট্রীয় পদক পাওয়া নির্মাতাদের সম্মাননা দেবে ডিরেক্টরস গিল্ড

মির্জা ফখরুল

মোরা’র মতো জাতীয় রাজনীতিতেও ভয়াবহ দুর্যোগ: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT