চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোরা’র মতো জাতীয় রাজনীতিতেও ভয়াবহ দুর্যোগ: মির্জা ফখরুল

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
12:33 অপরাহ্ন 30, মে 2017
in রাজনীতি
A A
মির্জা ফখরুল

ভয়াবহ দুর্যোগ ‘মোরা’র মতো বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও ভয়াবহ দুর্যোগ বয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপি মহানচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দুর্যোগ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে জনগণের ঐক্য এবং দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি করে গণতন্ত্রের বিরোধী শক্তিকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

মঙ্গলবার সকালে জিয়া্উর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে এসে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণে ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী রোডম্যাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘যেখানে নির্বাচনের কোন রোডই নেই, সেখানে রোডম্যাপ দিয়ে কি হবে? নির্বাচনের জন্য আগে একটি রোড লাগবে। তারপর রোডম্যাপ। নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।’

নির্বাচনের কোন পরিবেশ তৈরি হয়নি এখনো উল্লেখ করে তিনি বলেন, ‘বিরোধী দলের কথা বলার ও রাজনীতি করার সুযোগ নেই। বিশেষ করে বিএনপি’র নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। এমন অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হয় না। আগে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সকল দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তারপর নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা বলা যাবে।’

ফখরুল অভিযোগ করেন, বিএনপিকে রাজনীতি করতে না দিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে।এভাবে তারা আরেকটি ৫ জানুয়ারির মতো নির্বাচন দিতে চায়। কিন্তু তা সম্ভব হবে না। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এমন কোন নির্বাচন আর হতে দেয়া হবে না দেশে।

তিনি জিয়া্উর রহমানের প্রেরণায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন বলে জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর ওলামা দলের দোয়া ও মুনাজাতে শরীক হন খালেদা জিয়া সহ নেতৃবৃন্দ।

Tags: নির্বাচনী রোডম্যাপমির্জা ফখরুল
Previous Post

রাষ্ট্রীয় পদক পাওয়া নির্মাতাদের সম্মাননা দেবে ডিরেক্টরস গিল্ড

Next Post

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

Next Post

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

বঙ্গভবনে ফারুক, কবরী ও রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপনি কিছু বলুন: কবরীকে বললেন রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT