চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে মিরপুরে চালু হচ্ছে সিনেপ্লেক্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 02, জানুয়ারি 2020
in বিনোদন
A A

সিনেমা দেখার জন্য মিরপুর অঞ্চলের মানুষের কাছে ভরসার নাম ছিলো সনি সিনেমা হল। আর এই হলটিই এবার ভেঙে চালু হচ্ছে নতুন মোড়কে। দর্শক সেখানে উপভোগ করবেন আধুনিক সিনে থিয়েটারে ছবি দেখার সুযোগ!

গেল ফেব্রুয়ারিতে সনি ও স্টার সিনেপ্লেক্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির বিষয়বস্তু ছিল, মিরপুরের ঐতিহ্যবাহি সনি সিনেমা হল ১৫ বছরের জন্য ভাড়া নেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এরমধ্যে কেটে গেছে একবছর। লম্বা এ সময়ে মিরপুর-১ অঞ্চলের বিখ্যাত প্রেক্ষাগৃহ সনি রূপ নিয়েছে সিনেপ্লেক্সে! আগামী ফেব্রুয়ারি মাস থেকে যেটি চালু হতে যাচ্ছে ‘সনি-স্টার সিনেপ্লেক্স’ নামে।

চ্যানেল আই অনলাইনকে সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ‘সনি-স্টার সিনেপ্লেক্স’ চালু হবে।

সনি’র কর্ণধার মো. হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, পুরোদমে কাজ চলছে। যতদ্রুত সম্ভব চালুর জন্য কাজ করছি। তিনি বলেন, এখানে মোট তিনটি স্ক্রিন থাকবে। আসন সংখ্যা থাকবে ৪০০, ২৫০, ১৫০ (মোট ৮০০)। সিনেপ্লেক্সের অন্যান্য শাখার মতো নয়, মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে টিকেটের মূল্য নির্ধারণ থাকবে।

আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণের কাজ শেষের দিকে। যুগের চাহিদাকে প্রাধান্য দিয়ে সেখানে গড়ে তোলা হচ্ছে সনি-স্টার সিনেপ্লেক্স। এছাড়া সিনেপ্লেক্সের পরিবেশন উন্নত করতে দেশের নামীদামী পোশাকের ব্যান্ড, খাবার ব্রান্ডের দোকান, জিম সেন্টার, শিশুদের বিনোদন কেন্দ্র রেখে ‘সনি স্কয়ার’ ইতোমধ্যেই গড়ে উঠছে।

৬টি স্ক্রিন নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সের পর ধানমন্ডির সীমান্ত সম্ভারে ৩টি স্ক্রিন, মহাখালীর এসকেএস টাউয়ারে ৩টি স্ক্রিনসহ বর্তমানে মোট ১২টি স্ক্রিন নিয়ে চলছে স্টার সিনেপ্লেক্স। মিরপুর অঞ্চলে আরও ৩টি স্ক্রিন নিয়ে চালু হলেই ফেব্রুয়ারি থেকে ঢাকায় মোট ১৫টি স্ক্রিন থাকবে স্টার সিনেপ্লেক্সের।

কর্ণধার মাহবুবুর রহমান রুহেল আগেই ঘোষণা দিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে কয়েক বছরের মধ্যে একযোগে ১০০ সিনেপ্লেক্স চালু রাখবে সিনেপ্লেক্স। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Tags: মিরপুরলিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
Previous Post

দিল্লিতে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ভবন ধসে আটকা অনেকে

Next Post

অনশনে বাড়ছে অসুস্থ শ্রমিকের সংখ্যা

Next Post

অনশনে বাড়ছে অসুস্থ শ্রমিকের সংখ্যা

শিশু

বছরের প্রথম দিনে জন্মেছে প্রায় ৪ লাখ শিশু, সবচেয়ে বেশি ভারতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT