চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের প্রথম দিনে জন্মেছে প্রায় ৪ লাখ শিশু, সবচেয়ে বেশি ভারতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 02, জানুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিশু

নতুন বছরের প্রথম দিনে বিশ্বজুড়ে জন্ম নিয়েছে প্রায় ৪ লাখ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি শিশুর জন্ম হয়েছে ভারতে।

ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।

ইউনিসেফ জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে ৩ লাখ ৯২ হাজার ৭৮ জন শিশু জন্মগ্রহণ করে সারাবিশ্বে। এর মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছে ৬৭ হাজার ৩৮৫ জন। শিশু জন্মদানে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। সেখানে জন্ম নেয় ৪৬ হাজার ২শ ৯৯ জন। বাকিদের জন্ম অন্যান্য দেশে।

নতুন বছরের প্রথম দিনের প্রথম শিশুটি জন্মগ্রহণ করে ফিজিতে এবং সর্বশেষটি যুক্তরাষ্ট্রে। মোট জন্ম নেওয়া শিশুর অর্ধেকই জন্ম নিয়েছে আটটি দেশে। ভারতে ৬৭,৩৮৫ জন, চীনে ৪৬,২৯৯ জন, নাইজেরিয়ায় ২৬,০৩৯ জন, পাকিস্তানে ১৬,৭৮৭ জন, ইন্দোনেশিয়ায় ১৩,০২০ জন, যুক্তরাষ্ট্রে ১০,৪৫২ জন, কঙ্গোতে ১০,২৪৭ জন এবং ইথিওপিয়াতে ৮,৪৯৩ জন জন্ম নেয়।

প্রতিবছর এই দিনে শিশুর জন্ম উদযাপন করে ইউনিসেফ। লাখ লাখ নতুন শিশুর জন্য এই দিনে জন্মগ্রহণকে মঙ্গলজনকই বলা হয়।

ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হিনরিট্টা ফোর বলেন, নতুন বছর ও নতুন দশকের শুরু আশা ও স্বপ্ন প্রতিফলন করার একটা সুযোগ আমাদের জন্য। সেটা শুধু আমাদের ভবিষ্যতের জন্যই নয় বরং আমাদের পরে যারা আসবে তাদের ভবিষ্যতের জন্যও।

২০১৮ সালে জন্মের পর প্রথম মাসেই পঁচিশ লাখ শিশু মারা যায়। আর তাদের তিনজনে একজন মৃত্যুবরণ করে জন্মের প্রথম দিনেই। শিশুদের বেশিরভাগই প্রতিরোধমূলক কারণে মৃত্যুবরণ করে যেমন, অপরিণত বয়সে জন্ম, জন্মদানের জটিলতা বা সেপসিসের মতো ইনফেকশন।

ইউনিসেফের হিসেবে প্রতিবছর পঁচিশ লাখ শিশু জন্মেই মারা যায়। তবে গত তিন দশকে শিশুমৃত্যুর হার কমানোতে বেশ অগ্রগতি হয়েছে। এখন পাঁচ বছরের মধ্যে শিশু মৃত্যুর হার নেমে এসেছে অর্ধেকে।

Tags: নতুন বছরশিশুশিশুর
Previous Post

অনশনে বাড়ছে অসুস্থ শ্রমিকের সংখ্যা

Next Post

ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচারে স্মারকলিপি

Next Post

ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচারে স্মারকলিপি

জানুয়ারি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের মুখে দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT