চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেইক নিউজ প্রচার বন্ধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 15, নভেম্বর 2018
in অন্যান্য
A A

ফেইক নিউজ বা ভুয়া সংবাদ প্রচার বন্ধে গণমাধ্যমগুলোকে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা মনে করেন, নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে, গণমাধ্যমকে রাষ্ট্র তথা সমাজের সমালোচকের ভূমিকায় ফিরে যেতে হবে।

‘নির্বাচনকে সামনে রেখে ফেইক নিউজের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তরা প্রতিটি গণমাধ্যমে ভুয়া সংবাদ যাচাইয়ের জন্য আলাদা ডেস্ক চালুরও সুপারিশ করেন।

তারা বলেন, ভুয়া সংবাদ প্রচারে বিরত থাকাই এখন যথেষ্ট নয়, কোনটা মিথ্যা সংবাদ তাও পাঠকের কাছে প্রকাশ করা দরকার।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আয়োজিত এ সেমিনারে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টারে’র সম্পাদক মাহফুজ আনাম বলেন, একটা ভুয়া সংবাদের কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কারা, কোন ফেইক নিউজ প্রচার করছে, যত দ্রুত সম্ভব তা প্রকাশ করা উচিত। সামাজিক মাধ্যমে দেখামাত্র কোনো সংবাদ ছড়ানোর আগে শিক্ষত মানুষের উচিত নিজেকে প্রশ্ন করা, তিনি যে সংবাদ অন্যদের সঙ্গে শেয়ার করছেন সেটা ফেইক নিউজ কি না।
আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. গীতি আরা নাসরিন বলেন, মানুষের কাছে সরকার, এনজিও, মিডিয়া তার আস্থা হারিয়েছে। হারানো আস্থা ফিরিয়ে আনতে হবে। মানুষ কাউকে বিশ্বাস করেছে না, করতে পারছে না। এই আস্থাহীনতা থেকে একটা শূন্যতা তৈরি হয়েছে। শূন্যতার কারণে ফেইক নিউজ সৃষ্টি হচ্ছে। মূলধারার গণমাধ্যম যখন ঠিক খবরটা দিতে পারছে না তখনই গুজব তৈরি হয়।

এই পরিস্থিতি থেকে উত্তোরণে সিটিজেন জার্নালিজমকে জোদার করার তাগিদ দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমকে পাশ কাটানোর চেষ্টা না করে সাংবাদিকতার শিক্ষা (মিডিয়া লিটারেসি) বৃহৎ পরিসরে ছড়িয়ে দেয়ার উপরও গুরুত্বারোপ করেন ড. গীতি আরা নাসরিন।

সেমিরারে আরো বক্তব্য রাখেন ‘নাগরিক টিভি’র ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, ‘আর্টিকেল ১৯’ এর কান্ট্রি ডিরেক্টর তাহমিনা রহমান এবং এনটিভি অনলাইনের প্রধান ফখরুদ্দিন জুয়েল।

এতে সভাপতিত্ব করেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এশিয়া প্রধান জুলিয়ানা ইয়ুতি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন।

Tags: ফেইক নিউজবিবিসিবিবিসি ওয়ার্ল্ড সার্ভিসভুয়া সংবাদসেমি লিড
Previous Post

একই দিনে প্রেক্ষাগৃহে ৩ রাজনৈতিক চলচ্চিত্র

Next Post

‘আমাদের চোখের পানিটা কেউ দেখে না’

Next Post

‘আমাদের চোখের পানিটা কেউ দেখে না’

ফেইক নিউজ দেশে ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT