চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে প্রেক্ষাগৃহে ৩ রাজনৈতিক চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 15, নভেম্বর 2018
in বিনোদন
A A

একই দিনে শুক্রবার(১৬ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তিনটি আলোচিত চলচ্চিত্র। কাকতালীয় ভাবে তিনটি সিনেমার মূল বিষয়বস্তু বাংলাদেশ ও রাজনীতি। আর তিন চলচ্চিত্র নিয়ে আশাবাদী ছবির নির্মাতা ও প্রযোজকরাও।

সামনে একাদশতম জাতীয় নির্বাচন। দেশে বইছে রাজনৈতিক হাওয়া। আর এই সময়েই শুক্রবার দেশের প্রেক্ষাগৃহ গুলোতে মুক্তি পেতে যাচ্ছে তিনটি চলচ্চিত্র। কাকতালীয় ভাবে তিনটি ছবির কাহিনীই বাংলাদেশের রাজনীতি ও সমাকালের প্রেক্ষাপটে নির্মিত। অন্তত সিনেমা মুক্তির আগে নির্মাতাদের এমনটাই ভাষ্য।

শুক্রবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত তিনটি চলচ্চিত্র। ‘হাসিনা: অ্যা ডটারস টেল’, ‘লিডার’ ও ‘মিস্টার বাংলাদেশ’ নামের তিনটি চলচ্চিত্রেই ফুটে উঠবে বাংলাদেশের রাজনীতি। এরমধ্যে ‘হাসিনা’ চলচ্চিত্রটি শুধু ডকু-ড্রামা।

পিপলু খানের পরিচালনায় ‘হাসিনা’ ডকু-ফিকশের কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে। যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প।

‘হাসিনা’ চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা জানান, কখনো তিনি বঙ্গবন্ধু কন্যা, কখনো জননী, কখনো বোন, কখনো গণমানুষের ত্রাতা রূপে আবির্ভূত হন যে জননেত্রী তার একটি প্রতিকৃতি এই চলচ্চিত্র। যা ১৬ নভেম্বর ঢাকায় বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও মধুমিতায় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর রাজধানীর বাইরে ছবিটি চট্টগ্রামের মিনিপ্লেক্সে দেখানো হবে।

অন্যদিকে প্রচার প্রচারণায় ব্যাপক আগ্রহ তৈরি করেছে খিজির হায়াত খানের অভিনয় ও প্রযোজনায় চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’। ‘একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ’- এই স্লোগানকে সামনে রেখে ‘মিস্টার বাংলাদেশ’১৬ নভেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। যে ছবিতে উঠে এসেছে বাংলাদেশের কালো এক অধ্যায়ের গল্প!

সিনেমার মূল বিষয় জঙ্গীবাদ। জঙ্গীবাদের আস্ফালনে বিশ্বের বিভিন্ন দেশ আজ ঢুঁকরে মরছে। বিপন্ন হচ্ছে বিশ্ব মানবতা। ধর্মের নামে উগ্রবাদীতার ফলে বহু দেশ আজ নাজুক। জঙ্গীবাদের এমন ভয়ঙ্কর চর্চা স্পর্শ করে গেছে বাংলাদেশকেও। দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে বোমা বিস্ফোরণ, রমনা বটমূলে বোমা হামলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আঘাতসহ সর্বশেষ রাজধানীর হলি আর্টিজানে ভয়ঙ্কর হামলার ঘটনা বাঙালির হৃদয়ে ক্ষতচিহ্ন এঁকে দিয়ে গেছে। আর এসব ক্ষতাক্ত ঘটনায় যেন উঠে এসেছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে। নির্মাতা ইমান জানান, ছবিটি দেশের মানুষ খুব ভালো ভাবেই গ্রহণ করবে।

অন্যদিকে সমকালীন রাজনীতিকে প্রসঙ্গ করে সিনেমা নির্মাণ করেছেন ‘সুলতান’ নির্মাতা দিলশাদুল হক শিমুল। ‘লিডার’ ছবিতে গল্পই কেন্দ্রীয় চরিত্র এমনটা জানিয়ে নির্মাতা বলেন, একটি রাজনৈতিক উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র ‘লিডার’। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনন্য কাহিনীনির্ভর চলচ্চিত্র এটি। যে ছবির গল্পটাই কেন্দ্রীয় চরিত্র।

ছবিতে নেত্রীর ভূমিকায় দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।

Tags: আহমেদ শরীফওমর সানিখিজির হায়াত খাননিঝুম রুবিনাপিপলু খানপ্রেক্ষাগৃহফেরদৌসমিস্টার বাংলাদেশমৌসুমীলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসোহেল খানহাসিনা
Previous Post

ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা শুক্রবার

Next Post

ফেইক নিউজ প্রচার বন্ধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

Next Post

ফেইক নিউজ প্রচার বন্ধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

‘আমাদের চোখের পানিটা কেউ দেখে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT