চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্সে টাকা গ্রহণের রশিদে সই করেও টাকা পাচ্ছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 06, এপ্রিল 2016
in অর্থনীতি
A A

‘আমরা টাকা ফেরত পেলাম, হস্তান্তর রিসিপ্টে সাইনও করলাম, তারপরে আবার সেটা ভল্টে (ফিলিপিন্স সেন্ট্রাল ব্যাংকের ভল্টে) জমা হয়ে গেলো। তাহলে আমাদের টাকা কোথায়?’, চুরি যাওয়া বাংলাদেশী রিজার্ভের বিষয়ে ফিলিপিন্সের সিনেটে শুনানি শেষে নিজের হতাশার কথা প্রকাশ করে এমনটা বলেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত জন গোমস।

বাংলাদেশী রিজার্ভের চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলারের একটি খুবই ক্ষুদ্র অংশ সংশোধন করা এবং ফেরত পাওয়ার পর আবার সেটা ফিলিপিন্সের সেন্ট্রাল ব্যাংকের দখলে থাকায় হতাশ জন গোমস।  

উংয়ের ফেরত দেওয়া টাকা নিয়েই তার এই হতাশা। অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে গোমস জানতে চান, যদি খুব শীঘ্রই ওই টাকা বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়া হবে কিনা, কারণ বাংলাদেশ ব্যাংককে তার অগ্রগতি জানাতে হবে।

কিন্তু ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর বাকে অ্যাবাদ বলেন, অপেক্ষা করতে হবে। টাকা হস্তান্তরের আগে নাগরিক বাজেয়াপ্তকরণ কেস ফাইল করতে হবে।

এরপর গোমস বলেন, তাহলে আমাদের করণীয় কি? আপনারাই আমাকে আসতে বলেছেন। বলেছেন, আমাকে টাকা গ্রহণ করতে এবং সাক্ষর করতে ডেকেছিলেন। বিগত অনেকদিন ধরেই এই টাকা আমরা গুণছি। কেন গুণছি? কোনো কারণেই না? বাংলাদেশের সংবাদপত্রও এই টাকা গুণছে।

অ্যাবাদ পরিস্কার করেন পুরো বিষয়টা, রাষ্ট্রদূত মনে করেছিলেন বুধবার টাকাটা হস্তান্তর করা হবে। পরে তিনি সেটা বাংলাদেশ সরকারকে ফেরত পাঠাবেন।

কিন্তু উংয়ের আইনজীবীর সঙ্গে আলোচনার পর জানা যায়, টাকাটা শুধু নিরাপত্তার স্বার্থে এএমএলসির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আগে মনে করেছিলাম যে বাংলাদেশকেই টাকাটা ফেরত দেয়া হবে।

আমরা বলতে চাই, টাকাটা সরাসরি তাদের হস্তান্তর করার ব্যাপারে উংয়ের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। তাই এই বিষয়ে আমরা কিছুই জানিনা। আবার বাংলাদেশ সরকার এটা গ্রহণ করে ফেলেছে, কেননা তিনি স্বীকৃতির রিসিপ্টে সাক্ষর করেছেন বলে জানান অ্যাবাদ।

টাকাটা বাংলাদেশের কাছে হস্তান্তর করতে উংয়ের লিখিত সম্মতি লাগবে বলেও জানান অ্যাবাদ। তা না হলে পরের সপ্তাহে সেই নাগরিক বাজেয়াপ্তকরণ কেস ফাইল করা হবে।

জুয়ার এজেন্ট কিম উংয়ের ৪.৬৩ মিলিয়ন ডলার এবং ৩৮.২৮ মিলিয়ন পেসো ফেরত দেওয়ার ঘটনা নিয়েই এই হতাশা জন গোমসের। তিনি বলেন, ৮১ মিলিয়ন ডলার চুরির পর টাকা এখানে আসাটাও এখনো রহস্যাবৃত, এমনকি এই ঘটনার প্রধান সব সাক্ষী এবং তথ্য বহুল মানুষগুলো সবসময় নিজেদের পাষাণের মতো করে আইনের পেছনে লুকিয়েছেন। 

আরসিবিসির ম্যানেজার মায়া সান্তোস ৫ এপ্রিল চতুর্থবারের শুনানিতে বলেন, চুরি যাওয়া অর্থ থেকে এক সেন্টও তিনি নেননি। আবার এই ঘটনার পেছনেও যে তিনি আছেন সেটাও স্বীকার করেননি। বরং তিনি দায় চাপান আরেক আরসিবিসি কর্মকর্তা লরেঞ্জো ট্যানের উপর। কেননা তিনিই তাকে জুয়ার এজেন্ট কিম উংসহ অন্যদের খেয়াল রাখতে বলেছিলেন।

এভাবেই টাকা চুরির ঘটনায় সবাই একে অন্যের উপর দায় চাপাতে ব্যস্ত। এসব দেখেই সিনেট শুনানি শেষে নিজের হতাশার কথা জানান জন গোমস। সিনেটর তিওফিস্তো গুইনগোনার কাছে নিজের মনের কথা বলেন তিনি। 

বুধবার ব্লু রিবন চেয়্যারম্যানের সঙ্গে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের প্রতিনিধিদের আলোচনায় বসার কথা। 

Tags: বাংলাদেশ ব্যাংক
Previous Post

বছরে আর্সেনিকে মরছে ৪৩ হাজার মানুষ

Next Post

আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা

Next Post

আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা

তারেকের অর্থ পাচার মামলার আপিল শুনানির দিন ধার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT