চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেকের অর্থ পাচার মামলার আপিল শুনানির দিন ধার্য

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
3:36 অপরাহ্ন 06, এপ্রিল 2016
in অন্যান্য, আদালত
A A

অর্থ পাচার মামলায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আপিল শুনানির দিন ৪ মে ঠিক করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ আপিল শুনানির এই দিন ধার্য করেন।

দুদকের আইনজীবী জানিয়েছেন, আদালতের নির্দেশে হাজির না হওয়ায় তারেক রহমানকে পলাতক দেখিয়ে আপিলের শুনানি শুরু হবে। এসময় আসামী কোনো আইনজীবী নিয়োগ দিতে পারবেন না বলে জানান তিনি।

২০ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে খালাস দেন। মামলায় তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। রায়ের বিরুদ্ধে আবেদন করলে গত বছরের ১৯ জানুয়ারি হাইকোর্ট দুদকের আপিল গ্রহণ করে আসামি তারেক রহমানকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।

শুনানিতে হাজির হতে দু’দফা সমন দেওয়া হয় আসামিকে। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, লন্ডন হাইকমিশন বলেছেন, তারেক রহমানের বর্তমান ঠিকানায় রয়েল মেইল সার্ভিসের মাধ্যমে নোটিস দেওয়া হয়েছে। আদালত নথিপত্র ঘেটে সমস্ত রিপোর্ট দেখলেন এবং লন্ডন হাইকমিশন থেকে সিএমএম ঢাকা কোর্টে পাঠানো রিপোর্ট দেখলেন পর্যালোচনা করে আমার বক্তব্য শুনলেন। তারেক রহমানকে খালাস দিয়ে যে রায় দেওয়া হয়েছিলো তার আইনগত বৈধতা নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, দুটি আপিল একই সাথে আগামী ৪ মে (দুপুরে) দিন ধার্য করেছেন আদালত।

আইনের দৃষ্টিতে তারেক রহমানের অবস্থান এবং আইনী সুবিধার পাওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন দুদকের আইনজীবী।

খুরশীদ আলম খান বলেন, দুর্নীতি দমন কমিশনের করা আপিলটি যখন হাইকোর্ট মঞ্জুর করে সে সময় তারেক রহমানকে নির্দেশনা দেওয়া হয়েছিলো বিচারিক আদালতে তাকে আত্নসর্মপন করার জন্য কিন্ত উনি বিচারিক আদালতে আত্নসর্মপন করেন নাই। তাই আইনের দৃষ্টিতে উনি এখন পলাতক। উনি যেহেতু পলাতক তাই আদালতে উনার পক্ষে কথা বলার আইনগত অধিকার নেই।

২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল-মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক।

Tags: তারেক রহমানবিএনপি
Previous Post

আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা

Next Post

‘তনুকে পাবেন পাওয়ার হাউসের পাশের জঙ্গলে’

Next Post

‘তনুকে পাবেন পাওয়ার হাউসের পাশের জঙ্গলে’

শহীদের সংখ্যা আর বিচার নিয়ে আবারো প্রশ্ন তুললেন বার্গম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT