চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফায়ার সার্ভিসের দুর্যোগ প্রশমন মহড়ায় ৮ শিক্ষার্থী আহত

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:46 অপরাহ্ন 13, অক্টোবর 2018
in জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়ায় দুর্ঘটনায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আট শিক্ষার্থী আহত হয়েছে।

আহতরা হলেন- মনির, শিমুল, মিনহাজ, আমিনুল, সোহান, রিফাত, মিয়াদ ও সাইফ।

তাদের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্র মনিরের পা ভেঙে গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন বলেন, শনিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দুর্যোগ প্রশমনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড গণসচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন করে। এই মহড়ায় ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

তিনি বলেন, মহড়া চলাকালে ফায়ার সার্ভিসের অর্ডিনারী ব্রাঞ্চ পাইপ ছুটে গিয়ে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মনিরের পায়ে আঘাত করে। এতে তার পা ভেঙে যায়। এসময় ভয়ে শিক্ষার্থীরা দৌঁড়াদৌঁড়ি শুরু করলে আরও সাত ছাত্র আহত হয়।

‘আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমরা ও প্রশাসনের পক্ষ থেকে আহত ছাত্রদের সার্বক্ষণিক খোঁজ খবরসহ সুচিকিৎসার ব্যবস্থা করেছি।’

ভূঞাপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার নজরুল ইসলাম বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। আবহাওয়া খারাপ থাকার কারণে জায়গাটা পিচ্ছিল হওয়ায় আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটেছে। এতে আমরা খুব মর্মাহত।’

Tags: টাঙ্গাইলফায়ার সার্ভিসভূঞাপুর
Previous Post

ফজলে মাহমুদ রাব্বি: কমপ্লিট প্যাকেজ

Next Post

ইয়াং বাংলার উদ্যোগে অনলাইনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

Next Post

ইয়াং বাংলার উদ্যোগে অনলাইনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায় মেসি: ম্যারাডোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT