চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফজলে মাহমুদ রাব্বি: কমপ্লিট প্যাকেজ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:40 অপরাহ্ন 13, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফজলে মাহমুদ রাব্বি

ফজলে মাহমুদ রাব্বি

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ ফজলে মাহমুদ রাব্বি। ৩০ পেরিয়ে আসা বরিশালের এ বাঁহাতি ব্যাটসম্যান পেয়েছেন ঘরোয়ায় ধারাবাহিকভাবে রান করে যাওয়ার পুরস্কার। ঘরোয়ায় তুষার ইমরান, মিজানুর রহমানের মতো আরও অনেক পারফর্মার থাকলেও রাব্বিই কেনো এগিয়ে থাকলেন সেটির ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, ‘রাব্বি, অ্যা প্যাকেজ।’

১৪ বছর ধরে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন রাব্বি। ক্যারিয়ার শুরুর সময়ে ৫০ ওভারের ম্যাচে নামতেন ওপেনিংয়ে। তিনে ব্যাট করেছেন দীর্ঘদিন। এখন নামেন ৫-৬ নম্বরে। ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ-হাতের স্পিন, দলের প্রয়োজন বুঝে ব্যাট করার মানসিকতা, আর ফিল্ডিং ও ফিটনেস অন্যদের থেকে আলাদা করেছে রাব্বিকে। নিয়ে এসেছে স্বপ্ন পূরণের দুয়ারে। জিম্বাবুয়ে সিরিজে রাব্বির অন্তর্ভুক্তির বিষয়ে সেসব নিয়েই সবিস্তার বললেন হাবিবুল।

‘আমি তাকে(রাব্বি) অনেক আগে থেকেই দেখছি। ওর ব্যাটিংটা এখন অনেক বদলে গেছে। আগে খুব আগ্রাসী ব্যাটিং করত। এখন দেখছি (‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে) সে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করে থাকে। প্রান্ত বদল করে খেলে। একই সাথে যখন দরকার তখন বড় শট খেলার সামর্থ্য রাখে। সে এখন একজন পরিণত ব্যাটসম্যান। যেটা তাকে দলে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।’

‘বাড়তি হিসেবে সে একজন ভালো ফিল্ডার, সাথে স্পিন বল করতে পারে। সবমিলিয়ে আমাদের জন্য প্যাকেজ বলা চলে। ওকে একটু আলাদা লেগেছে, কারণ ওর খেলা আগেও দেখেছি আর এখন সে অনেক বেশি পরিণত।’

৩০ পেরিয়ে যাওয়া ক্রিকেটারদের দলে ফিরিয়ে আনার নজির যেখানে খুব বেশি নেই, সেখানে ত্রিশেই প্রথম ডাক পেলেন রাব্বি। তাহলে কী পাইপলাইন নিয়ে ভাবনার দুয়ার প্রশস্ত করছেন নির্বাচকরা? এমন প্রশ্নে রাব্বির বিশেষত্বই উঠে এল আরেকবার। ইনজুরির কারণে দলে নেই সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের অভাব রাব্বিকে দিয়ে কিছুটা পুষিয়ে নেয়া যায় কিনা সেটিও ভেবেছেন নির্বাচকরা। হাবিবুলের কথায় উঠে এল তেমনটাই।

‘ওর(রাব্বি) ক্যারিয়ারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সে আমাদের এইচপি স্কোয়াডে ছিল, পাঁচ-ছয় বছর আগে। তখন কিন্তু খুবই উদীয়মান তারকা ছিল। তারপর অফফর্মে চলে গিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে রানে ছিল। কিন্তু শেষ তিন বছর ধরে অনেক বদলে গেছে। ওর খেলায় অনেক পরিবর্তন এসেছে। এখন অনেক পরিণত। এ দলের সফরগুলোতে দেখেছি, খুব ভালো ব্যাটিং করছে। বয়সটা একটু বেশি হয়ে গেছে, আমরা এমন খুব কম দেখি। কিন্তু ওর ফিটনেস খুব ভালো। সে একজন ফিট ক্রিকেটার।’

‘আর আমাদের একজন ব্যাটসম্যান দরকার ছিল, ঠিক সাকিব আল হাসানের মতো না হলেও সে(রাব্বি) বোলিং করতে পারে। আমরা দেখেছি, ওর বোলিংটাও বেশ কার্যকরী। সেই বিবেচনায় এসেছে। আমার মনে হয় এখনকার প্রেক্ষাপটে ৩০ বছর খুব একটা বেশিও না। শুরু করার জন্য হয়তো বেশি। কিন্তু এখন ওর সামনে অনেক বছর পড়ে আছে। দারুণ ফিট একজন ক্রিকেটার। আশা করি সে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে।’

Tags: ফজলে রাব্বিবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
Previous Post

নেইমারদের বিরুদ্ধে ফিক্সিং তদন্ত, পিএসজির অস্বীকার

Next Post

ফায়ার সার্ভিসের দুর্যোগ প্রশমন মহড়ায় ৮ শিক্ষার্থী আহত

Next Post

ফায়ার সার্ভিসের দুর্যোগ প্রশমন মহড়ায় ৮ শিক্ষার্থী আহত

ইয়াং বাংলার উদ্যোগে অনলাইনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT