চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফার্মফ্রেশ ও প্রাণ মিল্কের উৎপাদন-বিপণনে বাধা নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 30, জুলাই 2019
in - সেমি লিড, আদালত
A A
ফাইল ফটো

ফাইল ফটো

মিল্ক ভিটার পর এবার প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধে হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার চেম্বার আদালতের বিচারপতি মোঃ নুরুজ্জামান এই স্থগিত আদেশ দেন।

এদিন আদালতে প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজকের এই আদেশের ফলে প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণনে বাধা থাকলো না বলে জানান আইনজীবীরা।

এর আগে গত রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় বিএসটিআইয়ের অনুমোদিত ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেন।

আদালত তার স্বতঃপ্রণোদিত আদেশে যে ১৪ কোম্পানির পাস্তুরিত দুধের উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধের নির্দেশ দেন সেগুলো হচ্ছে-

১. আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট লিমিটেডের ‘আফতাব’
২. আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘ফার্মফ্রেশ মিল্ক’
৩. আমেরিকান ডেইরি লিমিটেডের ‘মো’
৪. বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ উইনিয়ন লিমিটেডের ‘মিল্ক ভিটা’
৫. বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেডের ‘ডেইরি ফ্রেশ’
৬. ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট ‘আড়ং ডেইরি’
৭. ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের ‘আয়রান’
৮. ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট এর ‘পিউরা’
৯. ইগলু ডেইরি লিমিটেডের ‘ঈগলু’
১০. প্রাণ ডেইরি লিমিটেডের ‘প্রাণমিল্ক’
১১. উত্তরবঙ্গ ডেইরির ‘মিল্ক ফ্রেশ’
১২. শিলাইদহ ডেইরির ‘আল্ট্রা’,
১৩. পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের ‘আরওয়া’
১৪. তানিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস ‘সেইফ’।

এরপর সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মিল্ক ভিটা আবেদন করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি মোঃ নুরুজ্জামান মিল্ক ভিটার ক্ষেত্রে হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। চেম্বার আদালতের এই আদেশের পর উৎপাদন-বিপণনে ফেরে মিল্ক ভিটা।

Tags: পাস্তুরিত দুধপ্রাণ
Previous Post

নকল মোবাইল হ্যান্ডসেটের দিন শেষ

Next Post

১৫ বছর পর জানুয়ারিতে জবি’র প্রথম সমাবর্তন

Next Post
জবি

১৫ বছর পর জানুয়ারিতে জবি’র প্রথম সমাবর্তন

৬ খাতে ১৮’শ কোটি টাকা ঋণ দেবে জার্মানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT