চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ খাতে ১৮’শ কোটি টাকা ঋণ দেবে জার্মানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 30, জুলাই 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, পানি ও সুন্দরবন ব্যবস্থাপনা, পোশাক ও শিক্ষা-গবেষণাসহ গুরুত্বপূর্ণ এই ৬ খাতে ২০ কোটি বা ২শ মিলিয়ন ইউরো ঋণ ও অনুদান দিচ্ছে জার্মান সরকার।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ৮শ’ ৪৬ কোটি টাকার বেশি। ২০ কোটি ইউরোর মধ্যে স্বল্প সুদে ১৭ দশমিক ২ কোটি ঋণ ও ২ দশমিক ৮ কোটি অনুদান হিসাবে দেয়া হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়। এতে সই করেন বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং জার্মানির পক্ষে দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এইচ ই পিটার ফাহরেনহোল্টজ।

অনুষ্ঠানে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সক্ষমতায় ১৫ দশমিক ৬ কোটি, শহর অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২ দশমিক ৬ কোটি, টেক্সটাইল খাতে ৭৫ লাখ, ঢাকার পানি ব্যবস্থাপনায় ৪৫ লাখ, সুন্দরবন ব্যবস্থাপনা পরিকল্পনায় ৪ লাখ, পাঠ ও গবেষণা খাতে ২ লাখ ইউরো খরচ করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডির সচিব মনোয়ার আহমেদ বলেন, গুরুত্বপূর্ণ ৬টি খাতে ঋণ ও অনুদান সহায়তা দিয়েছে জার্মান সরকার। এগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে হবে।

তবে কাজগুলো যেন স্বচ্ছতার সঙ্গে করি, সেদিকে নজর দিতে হবে। যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে দিকেও খেয়াল রাখা হবে ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জার্মানি আমাদের সঙ্গে কাজ করছে। আগামীতেও তারা আমাদের সঙ্গে থাকবে।

এ সময় জার্মানির রাষ্ট্রদূত এইচ ই পিটার ফাহরেনহোল্টজ বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ দেশের অনেকে আমাদের দেশে পড়াশোনা করছেন এবং বিভিন্ন খাতে কাজে নিয়োজিত রয়েছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের পোশাক খাতে আমাদের অনেক বিনিয়োগ রয়েছে। আমরা চাই, বাংলাদেশের অর্থনৈতিক খাতকে সমৃদ্ধ করতে এবং সেই সঙ্গে প্রকৃতিকেও রক্ষা করতে চাই।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআরডির এবং বাংলাদেশের জার্মান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tags: এনইসিজলবায়ু পরিবর্তনপোশাক
Previous Post

১৫ বছর পর জানুয়ারিতে জবি’র প্রথম সমাবর্তন

Next Post

রাবিতে ভর্তিচ্ছুদের বিক্ষোভ মিছিল

Next Post

রাবিতে ভর্তিচ্ছুদের বিক্ষোভ মিছিল

ক্রিস্টোফার নোলান: কথায় নয়, কাজে সেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT