চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারজানার ইতিহাস গড়া সেঞ্চুরি, ভারতকে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 22, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, পিচে উইকেটের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে ভালো করতে মুখিয়ে থাকা বাংলাদেশের টপঅর্ডার জ্বলে উঠল সিরিজ নির্ধারণী ম্যাচে। অসাধারণ ব্যাটিংয়ে ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি। ছেলেদের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি এসেছিল মেহরাব হোসেন অপির ব্যাটে। দীর্ঘ অপেক্ষার পর মেয়েদের ক্রিকেটেও এলো সেঞ্চুরি। তাও কিনা ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফারজানার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেয়েছে টিম টাইগ্রেস।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছে বাংলাদেশ। ওপেনার ফারজানা ১৬০ বলে ৭ চারে ১০৭ রানের ইনিংস খেলে শেষ বলে রান আউট হন। পুরো ৫০ ওভার ব্যাটিং করার কৃতিত্বেও প্রথম বাংলাদেশি অভিজ্ঞ এই ব্যাটার।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শারমিন আক্তার সুপ্তা। তবে প্রতিপক্ষের ওয়ানডে স্ট্যাটাস না থাকায় সেটি আন্তর্জাতিক মর্জাদা পায়নি।

সকালে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। শামীমা সুলতানার সঙ্গে ফারজানার ওপেনিং জুটিতে আসে ৯৩ রান। ৯৮ বলে ৫ চারে ৫২ করে ফেরেন শামীমা। তিনে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ৩৬ বলে ২৪ রান। ২২ বলে দুই চারে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে সংগ্রহ আরেকটু বড় করেন সোবহানা মোস্তারি।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সেরা স্কোর ছিল ২১০।

Tags: ওয়ানডে সিরিজফারজানাবাংলাদেশ-ভারতমিরপুরলিড স্পোর্টস
Previous Post

কাশ্মীরের শ্রীনগরে নিষিদ্ধ হলো ছুরিসহ ধারালো অস্ত্র

Next Post

কোম্পানির সবচেয়ে ভালো কর্মীকে কোন কারণ ছাড়াই ছাঁটাই!

Next Post
অফিসে হতাশাগ্রস্ত যুবক, বসে আছেন সিঁড়িতে, মাথা নিচু করে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোম্পানির সবচেয়ে ভালো কর্মীকে কোন কারণ ছাড়াই ছাঁটাই!

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের উর্ধ্বে উঠতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT