চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাগুন ও ভালোবাসায় বর্ণিল চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি, নারী বক্তা ও শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। বসন্ত মানেই একে অপরের হাত ধরে হাঁটা। এ ঋতু বাসন্তী রঙে সাজায় মনকে, মানুষকে করে আনমনা। শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। রাত পোহালেই সেই প্রকৃতিকে স্পর্শ করবে মানুষ।

শিমুল রাঙা প্রকৃতিকে স্বাগত জানিয়ে বসন্তের প্রথম দিনে বিশেষ আয়োজন রাখছে চ্যানেল আই। সেই সঙ্গে আছে ভালোবাসা দিবস!

এদিন সকালে চ্যানেল আই বসন্ত বরণ উৎসব সরাসরি সম্প্রচার করবে। এবারের বসন্ত বরণে গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য বসন্ত বরণ উৎসব অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু।

এছাড়া ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে দেখানো হবে গানের অনুষ্ঠান ‘সেরাকন্ঠে ফিরে দেখা সেরা গান’। গাজী মাজহারুল আনোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শাইখ সিরাজ। এটি পুনঃপ্রচারিত হবে। দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচার হবে তারকাকথনের বিশেষ পর্ব।

দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে নুশরাত ইমরোজ তিশা এবং সিয়াম আহমেদ অভিনীত তৌকীর আহমেদের ছবি ‘ফাগুন হাওয়ায়’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলা সিনেমায় অভিনয় করেন বলিউডের শক্তিমান অভিনেতা ইয়াশপাল শর্মাকে।

বিশ্ব ভালোবাসা দিবসকে উপলক্ষে প্রচারিত হচ্ছে ৩ পর্বের ধারাবাহিক ‘ডেক্সটো কার্ডিয়া: ডান পাশের হৃদয়’। ড. জাকিয়া মুন রচিত নাটকটি পরিচালনা করেছেন রাজু আলীম। প্রচারিত হচ্ছে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.২০ মিনিটে।

Tags: অনুষ্ঠানগানগানে গানে সকাল শুরুচ্যানেল আইফাগুন হাওয়ায়বসন্তবসন্ত বরণরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসরাসরি সম্প্রচারসিনেমাসুরের ধারা
Previous Post

আইইউবির স্প্রিং-২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Next Post

করোনাভাইরাস নির্মূলে আশার খবর

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস নির্মূলে আশার খবর

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে, রোহিতের পথের উল্টো হাঁটলো ভারত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিতের দেখানো পথের উল্টো হাঁটলো ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT