চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইইউবির স্প্রিং-২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2021
in অন্যান্য, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন সভা, আইইউবির স্প্রিং-২১ সেমিস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ মহামারির কারণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) অনলাইনে স্পিং ২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন করেছে। 

শনিবার এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন তার বক্তব্যে, জীবনের নতুন সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার পথে আইইউবিকে বেছে নেওয়ার জন্য অভিভাবক এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।

আইইউবি’র নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি আরও জানান, মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতে বিভিন্ন অনুষদের এবং শিক্ষকদের মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ-এর ডিন, অধ্যাপক সারোয়ার উদ্দিন আহমেদ; স্কুল অব ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্স এর ডিন, অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম; স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন, অধ্যাপক তাইবুর রহমান; স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেস এর ডিন, অধ্যাপক শাহ এম ফারুক এবং স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলেথ এর ডিন, অধ্যাপক জেএমএ হান্নান। তারা নিজ নিজ স্কুলের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে স্প্রিং ২০২১ সেমিস্টারের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আইইউবি’র নিয়ম-নীতি সম্পর্কে অবহিত করেন। এসময় গুগল ক্লাসরুম সহ অনলাইনে পাঠদান বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন আইইউবি’র আইটি বিভাগের প্রধান, জনাব মাহফুজ আহমেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইউবি’র অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল এই অফিসের প্রধান এবং উপ-পরিচালক লিমা চৌধুরী।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থী, তাদের মা-বাবা ও অভিভাবক সহ আইইউবি’র শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আয়োজন উপভোগ করেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় আইইউবি’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

Tags: আইইউবিইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি
Previous Post

তারকা, তবুও অধরা অস্কার!

Next Post

ফাগুন ও ভালোবাসায় বর্ণিল চ্যানেল আই

Next Post
চ্যানেল আই অনলাইন এর ছবি, নারী বক্তা ও শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাগুন ও ভালোবাসায় বর্ণিল চ্যানেল আই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস নির্মূলে আশার খবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT