চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইভ স্টার হোটেলে ‘ওয়ান স্টার’ সুবিধাও পাচ্ছে না ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 13, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন সেশন, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেনের গ্যাবায় টেস্ট শুরু হতে বাকি দুইদিন। এখন পর্যন্ত হোটেলের সুইমিংপুল, জিমে যাওয়ার সুবিধাটুকুও পাচ্ছে না ভারত দল। নিজেদের ক্রিকেটারদের এমন অবস্থা দেখে ভীষণ খেপেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই), তাদের পক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) কড়া ভাষায় মনে করিয়ে দেয়া হয়েছে প্রতিশ্রুতি রক্ষার বিষয়টি।

ভারত দলের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, ম্যাচের দুদিন বাকি থাকতে রুম সার্ভিস, হাউজ কিপিংয়ের মতো সামান্য সুবিধাগুলো এখন পর্যন্ত পাননি ক্রিকেটাররা। সোমবার রাতে ওই সূত্রের পক্ষে জানানো হয়েছে, করোনার ভয়ে ক্রিকেটারদের রুমের আশেপাশে কোনো হোটেলকর্মী নাকি হেঁটেও যাচ্ছে না!

গ্যাবায় স্টেডিয়ামের চার কিলোমিটার দূরে যে ফাইভ স্টার হোটেলে আছেন সফরকারী ক্রিকেটাররা, সেখানে সুইমিং পুল, জিমসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পুরোটা ব্যবহারের অনুমতি দেয়া হয়নি। আংশিক কিছু অংশ তাদের ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

ব্রিসবেন টেস্টের আগে এমনিতেই চোটের ছড়াছড়ি ভারতীয় স্কোয়াডে। ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টে ফিট ক্রিকেটার খুঁজে বের করার যন্ত্রণায় ভুগছেন দলটির নির্বাচকরা। তার মাঝে জিম, সুইমিং সুবিধাবঞ্চিত করায় সিএ কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। সিএ’র পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তাদের হাতে নেই। যা করার সেটা স্থানীয় কর্তৃপক্ষ থেকে করা হচ্ছে।

‘ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কেবল আমাদের প্রাথমিক সুযোগ সুবিধা দিতে রাজি হয়েছে। বিসিসিআইয়ের তাদের সঙ্গে কীভাবে কথা বলেছে সেটা মুখ্য নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া যেটা প্রতিশ্রুতি দিয়েছিল অন্তত সেগুলো তো পূরণ করুক। আশা করছি আগামীদিন থেকে প্রতিশ্রুতি মতো সুযোগ সুবিধাগুলো পূরণ করা হবে।’ এমন বলেছেন বিসিসিআইয়ের ওই কর্তাব্যক্তি।

Tags: ব্রিসবেন টেস্টলিড স্পোর্টস
Previous Post

বড়পুকুরিয়া: ৭ এমডিসহ ২২ জন জেল হাজতে

Next Post

করোনাভাইরাস: শনাক্ত বেড়ে মৃত্যু কমেছে

Next Post
চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত বেড়ে মৃত্যু কমেছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নরসুন্দর হত্যা মামলায় খালাস পেলেন যাবজ্জীবনপ্রাপ্ত আরেক নরসুন্দর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT