চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসুন্দর হত্যা মামলায় খালাস পেলেন যাবজ্জীবনপ্রাপ্ত আরেক নরসুন্দর

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
6:14 অপরাহ্ন 13, জানুয়ারি 2021
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুগ আগে যশোরের শার্শায় এক নরসুন্দরকে হত্যার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আরেক নরসুন্দরকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

এছাড়া খালাসপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম যদি কারাগারে থেকে থাকেন তবে তাকে অবিলম্বে মুক্তির ‘অ্যাডভান্স অর্ডার’ দেওয়া হয়েছে।

১৯৯৬ সালে ১৫ বছর বয়সী নরসুন্দর রওশন আলীকে হত্যার মামলায় একই এলাকার ১৬ বছর বয়সী নরসুন্দর শফিকুল ইসলামসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারী দেওয়া এই রায় বহাল রেখে ২০০৭ সালের ৭ মে রায় দেন হাইকোর্ট। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলামের করা আপিল বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চে শুনানির জন্য আসে।

শুনানিতে আপিল বেঞ্চ এই হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় ভুলের ব্যাপারে ছোট্ট করে বলেন এ তো ‘বিগ মিসটেক।’ একপর্যায়ে সর্বোচ্চ আদালত মামলার মেরিট ও অন্যান্য বিষয় দেখে আসামি শফিকুল ইসলামের আপিল মঞ্জুর করে তাকে খালাসের রায় দেন। সেই সাথে খালাসপ্রাপ্ত এই আসামি যদি কারাগারে থাকেন তবে তাকে অবিলম্বে মুক্তির ‘অ্যাডভান্স অর্ডার’ দেওয়া হয়।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

Tags: হত্যাহাইকোর্ট
Previous Post

করোনাভাইরাস: শনাক্ত বেড়ে মৃত্যু কমেছে

Next Post

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় গুলশানের ভবনে এসি বিস্ফোরণ

Next Post
গুলশানে ভবনে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় গুলশানের ভবনে এসি বিস্ফোরণ

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিহতের ঘটনায় সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসি মেরামত করতে এসে নিহত হন আজিজুল: ফায়ার সার্ভিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT