চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁসি নিয়ে কেউ যেন আর আমাদেরকে সবক দিতে না আসে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 16, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাবধান করে দিয়ে বলেছেন, অপরাধীর সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি বা মৃত্যুদণ্ড নিয়ে বাংলাদেশ সরকারকে কেউ যেন আর কোনো শিক্ষা বা পরামর্শ দিতে না আসে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হওয়া ভয়াবহ হামলা ও সেই দেশে হত্যার সর্বোচ্চ শাস্তি প্রসঙ্গে এ কথা বলেছেন তিনি।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে শাহরিয়ার আলম সন্দেহভাজন হামলাকারী ব্রেনটর ট্যারান্টের প্রসঙ্গ উল্লেখ করে বলেন: “ব্রেভ্রিক তার আদর্শ, কারণ ৭০ জন মানুষকে হত্যা করে ‘মানসিক’ রোগী হিসেবে ৪ বছর জেল খাটার পর সেই খুনি মুক্ত!

যে দেশে নাগরিকদের তিনজনের জন্য একটা করে আধুনিক বন্দুক আছে সেই দেশেও ২০০৭ সালে ফাঁসি নিষিদ্ধ করা হয়েছে। আর যে দেশের নাগরিক সে, সেই দেশে ফাঁসি নিষিদ্ধ করা হয়েছে ১৯৭৩ সালে।

অন্য দেশের সন্ত্রাসীদের মতো তার আত্মঘাতী হবার প্রয়োজন নেই, কারণ ধরা পড়ার পরে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে কয়েক বছরের জেল।

পৃথিবীতে এমন কোনো চিকিৎসা নেই বা ব্যবস্থা নেই যেখানে এই রকম মানুষকে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ‘সুস্থ’ বা ‘সঠিক’ করে তোলা যেতে পারে।

ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি নিয়ে কেউ যেন আর আমাদেরকে সবক দিতে না আসে।”

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে হামলা চালায় বন্দুকধারী। ওই হামলায় তিন বাংলাদেশিসহ নিহত হন ৪৯ জন। এছাড়া আহত হন আরো ৪৮ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

হামলা হওয়া মসজিদে জুমআর নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ এ হামলা চালানো ব্রেনটন ট্যারান্টকে ইতোমধ্যে রিমান্ডে পাঠিয়েছেন দেশটির একটি আদালত।

স্থানীয় সময় শনিবার আটাশ বছর বয়সী অস্ট্রেলিয়ার এ নাগরিককে জেলখানার সাদা পোশাক ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। সেখানেই আদালত তাকে জামিন অযোগ্য পুলিশি হেফাজতে রিমান্ডের আদেশ দেন।

৫ এপ্রিল ট্যারান্টকে আবারও আদালতে হাজিরার তারিখ দেয়া হয়েছে। ততদিন তিনি পুলিশের হেফাজতেই থাকবেন।

বন্দুক হামলায় দু’টি মসজিদের ৪৯ জনকে হত্যা করলেও প্রথমে হামলাকারীর বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের অভিযোগ এনে তাকে আদালতে হাজির করা হয়। পর্যায়ক্রমে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন।

Tags: ক্রাইস্টচার্চক্রাইস্টচার্চ হামলানিউজিল্যান্ডনিউজিল্যান্ড মসজিদ হামলানিউজিল্যান্ড-মসজিদে হামলামসজিদে হামলা
Previous Post

মসজিদে ঢুকে এ ধরনের হামলা জঘন্যতম ঘটনা: প্রধানমন্ত্রী

Next Post

ও গানওয়ালা, আর একটা গান গাও…

Next Post

ও গানওয়ালা, আর একটা গান গাও...

আর অগোছালো কাজ করবো না: শাকিব খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT