চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর অগোছালো কাজ করবো না: শাকিব খান

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
1:02 অপরাহ্ন 16, মার্চ 2019
in বিনোদন
A A

চলিচ্চিত্রের দুর্দিনে নির্মাতা ও লগ্নিকারকদের সামনে আলোর মশাল জাগানিয়া কাণ্ডারি শাকিব খান। দেশিয় চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত এই নায়ক এক যুগের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রি শাসন করছেন। জনপ্রিয়তায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নতুন করে আবার নিজেকে শৃঙ্ক্ষলার মধ্যে আনছেন শাকিব খান। তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল শুক্রবার এই নায়কের সঙ্গে কথা বলে।

চ্যানেল আই অনলাইনকে শাকিব খান বলেন, আর অগোছালো ভাবে কাজ করবো না। যে কাজই (সিনেমা) করবো ব্যারিস্টারের মাধ্যমে লিখিতভাবে সিস্টেমের মধ্যে কাজ করবো। ছবি হাতে নিলে সেখানে ঠিক করা থাকবে মুক্তির তারিখ। এতে করে প্রযোজক বা কেউই কমিটমেন্টে নড়চড় করতে পারবে না। মুক্তির টার্গেট অনুযায়ি কাজ হবে। ইন্ডিয়ান বড় বড় শিল্পীসহ সারাবিশ্বের সুপারস্টাররা এই বিষয়টা খুব মেনে কাজ করে। কলকাতায় আমি যে ক’টা কাজ করেছি, সবগুলো এই সিস্টেম মেনে করেছি।

তিনি বলেন, পুরো প্রফেশনালিজম ব্যাপারটা থাকবে। ‘পাসওয়ার্ড’-এ ঠিক এই কাজ করছি। ঈদ টার্গেট করে এ ছবিটা করছি। আমরা এসব সিস্টেমের ধার ধারতে চাইনা। ইন্ডাস্ট্রি পিছিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ এটি। আমি এখন থেকে নতুন এই সিস্টেমে কাজ করবো। সেখানে আমার শিডিউল, শুটিংয়ের মাস্টারপ্ল্যান, মুক্তির তারিখ সবকিছুই থাকবে। ‘শাহেনশাহ’-তে যদি এই সিস্টেম থাকতো, তাহলে কেউ মুক্তি পেছাতো পারতো?

এরপর তিনি বলেন, ‘নোলক’ বৈশাখকে টার্গেট করে শুরু করা হয়েছিল। এমনকি নবান্নের একটা গানও ছিল। কিন্তু পরিচালক-প্রযোজকের হ্যাসেলের কারণে ছবি এখনো মুক্তিই পেল না। ইন্ডিয়ায় সবার একসঙ্গে যেভাবে পেশাদারিত্বে জোর দিয়ে কাজ করেছি, এখানেও সেভাবে করবো। ব্যারিস্টার দিয়ে ডিড-ডকুমেন্টস করানো থাকবে।

‘শাহেনশাহ’ মুক্তির ঘোষণা এলেও প্রযোজকের ইচ্ছেয় শাকিব খানের একাধিক ছবি পিছিয়ে ছবি মুক্তির তারিখ বদল হয়েছে। ভালোবাসা দিবস পরিবর্তন করে ২২ মার্চ ‘শাহেনশাহ’ মুক্তি পাবে শোনা গেলেও আবার পেছানো হয়েছে। দীর্ঘদিন ধরে অ-পেশাদারিত্বের অভাব ও প্রযোজকের খামখেয়ালিপনার কারণে এমনটা হয় বলে মনে করেন চলচ্চিত্রের মানুষজন। এতে করে ছবি নিয়ে আগ্রহী দর্শকরাও বিরক্ত ও বিভ্রান্ত হন। সবদিক বিবেচনা করে এমন নতুন ছবি করার আগে এখন থেকে ‘লিখিতভাবে সিস্টেম’-এর মধ্যে থাকবেন বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘শাহেনশাহ’ নিয়ে তৈরী হয়েছে এই জটিলতা। এই ছবির প্রযোজক চাইছেন তিনি আসছে ঈদে মুক্তি দেবেন। এদিকে একই অভিনেতার ‘পাসওয়ার্ড’-ও ঈদকে টার্গেট করে নির্মিত হচ্ছে। একসঙ্গে বড় আয়োজনের দুই ছবির মুক্তি সাংঘার্ষিক হবে কিনা জানতে চাইলে শাকিব খান বিষয়টিকে ‘থোড়াই কেয়ার’ করলেন।

বললেন, একদম কিছুই হবেনা। ‘পাসওয়ার্ড’ ঈদের ছবি। ঈদে শাহেনশাহ, নোলক এগুলো রিলিজ দিতেও পারে! আমি সবকিছু বিশ্লেষণ করেই তো কাজ করেছি। এতে ‘পাসওয়ার্ড’-এর কিছুই আসবে যাবে না। ঈদে ‘শিকারী’র সঙ্গে ‘মেন্টাল’, ‘সম্রাট’ এই দুটো ছবি এসেছিল।’

তিনি আরো বলেন, তখন ‘শিকারী’র সঙ্গে ঈদে এই দুটো ছবি আসতে বারণ করেছিলাম। কারণ, আমি বুঝেছিলাম ‘শিকারী’র ওজন কত ছিল। শোনেনি, পরে টের পেয়েছিল। ‘পাসওয়ার্ড’ ছবিটিও তেমন হবে। জাস্ট পাগল করে দিবে সবাইকে। কলকাতার ছবির মানের থেকে ‘পাসওয়ার্ড’ কোনো অংশে কম নয়, বরং বেশি। ছবি দেখলে সবাই বুঝতে পারবে। ২০১৯ সালের সিনেমা যেমন হওয়া উচিত ‘পাসওয়ার্ড’ তেমনই হচ্ছে। আর দিনশেষে যেটা ভালো ছবি, ঈদের ছবি হিসেবে সেটাই দর্শক দেখবে।

এদিকে, নিকট অতীতে দেখা গেছে, চলচ্চিত্রের মানুষদের মধ্যে কোন্দল, রেষারেষি। এ অবস্থায় দিন দিন ছবি নির্মাণ কমে যাচ্ছে। অনেক নির্মাতা ও শিল্পী যেখানে বেকার হয়ে বসে আছেন। অবস্থার উত্তরণ না হলে শেষ হয়ে যাবে চলচ্চিত্র! সেজন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজের কথা ভাবছেন চলচ্চিত্রের প্রভাবশালী নায়ক শাকিব খান।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এমনটাই বলেছেন শাকিব খান। তিনি বলেন, আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কীভাবে ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। ভালো কাজের বিকল্প নেই। অনেক শিল্পীর হাতে কাজ নেই, তারাই আমার কাছে এসে বলছে, ভাই কাজ করতে চাই। আমাদের সুযোগ দিন। মিশা ভাইও সেদিন বললেন, কাজ করে যেতে চাই। আর কিচ্ছু চাইনা। আমি চেষ্টা করছি সহশিল্পীদের, পুরাতন পরিচালকদের কাজের সুযোগ করে দিতে। তাই নিজেই লগ্নি করছি।

মালেক আফসারি অনেক ভালো মানের নির্মাতা। তাকে আমার প্রডাকশনের ছবি করার সুযোগ দিলাম। সামনে বদিউল আলম খোকন একটা কাজ করবেন। সবকিছু ছাপিয়ে আমি কাজকে প্রাধান্য দেই। ইন্ডাস্ট্রিকে বাঁচাতে চাই। অশ্লীল ছবির সময়ে প্রয়াত মান্না ভাই অনেক পরিশ্রম করে সুদিন এনেছিলেন। তারপর আবার কিছু অসাধু মানুষের জন্য সিনেমায় দুর্দিন আসে। এ অবস্থা থেকে বের করানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।-বলছিলেন শাকিব খান।

Tags: পাসওয়ার্ডবদিউল আলম খোকনমালেক আফসারীমিশালিড বিনোদনশাকিব খানশাহেনশাহ
Previous Post

ও গানওয়ালা, আর একটা গান গাও…

Next Post

পকেটমারের খপ্পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট!

Next Post
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পকেটমারের খপ্পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট!

লন্ডন-মসজিদের সামনে হামলা

নিউজিল্যান্ডের পর লন্ডনে মসজিদের সামনে হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT