চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পকেটমারের খপ্পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 16, মার্চ 2019
in - সেমি লিড, অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় পকেটমারের খপ্পরে পড়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার ব্যাগ থেকে মোবাইল ফোন খোয়া যায়। পরে সন্দেহজনক এক নারীকে আটকের ঘণ্টাখানেক পর সেই মোবাইল ফোনটি পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার হয়।

শুক্রবার বিকালে পল্লবী থানা এলাকার ১১ নম্বর সেকশনের মোহাম্মদীয়া মার্কেটে ঘটনাটি ঘটে।

পরে ঘটনার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বী একটি মামলা (নং-৩৯) দায়ের করেন।

পল্লবী থানা পুলিশ জানায়, এ ঘটনায় রনি বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

জানতে চাইলে ফাতিমা আজরিন তন্বী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শুক্রবার বিকালে পল্লবীর মোহাম্মদীয়া মার্কেটে শপিংয়ের জন্য গিয়েছিলাম। এক পর্যায়ে কেউ একজন ব্যাগ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেয়। তখন পাশে থাকা এক নারীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করি।’

‘‘ওই সময় তার সঙ্গে একটি বাচ্চাসহ আরেকজন লোক ছিল। কিন্তু হঠাৎ করেই ওই বাচ্চাকে নিয়ে লোকটি সটকে পড়ে। পরে ঘটনা জেনে পুলিশ ঘটনাস্থলে আসার পর ওই নারীকে থানায় নিয়ে যায়।’’

আসামি রনি বেগম

তিনি আরো জানান, ঘটনার বেশ কিছুক্ষণ পর অন্য মোবাইল থেকে তার নম্বরে কল করার পর ফোন রিসিভ করে অচেনা এক ব্যক্তি বলেন, ‘মোবাইলটি রাস্তার পাশে পড়ে ছিল। এসে নিয়ে যান।’

শনিবার পল্লবী থানার ওসি (অপারেশন) মো. এমরানুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ম্যাজিস্ট্রেটের পকেটমারের ঘটনায় রনি বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে।

Previous Post

আর অগোছালো কাজ করবো না: শাকিব খান

Next Post

নিউজিল্যান্ডের পর লন্ডনে মসজিদের সামনে হামলা

Next Post
লন্ডন-মসজিদের সামনে হামলা

নিউজিল্যান্ডের পর লন্ডনে মসজিদের সামনে হামলা

কাতার বিশ্বকাপেই ৪৮ দল চায় ফিফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT