চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁসির দড়ি এড়াতে আগে ভাগেই অপরাধ স্বীকার

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
3:35 পূর্বাহ্ন 02, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

সাক্ষ্য-তর্কে অপরাধ প্রমাণ হলেও সর্বোচ্চ আদালতকে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর খালাস বা সাজা কমানোর আবেদন বিবেচনায় নিতে তার আইনজীবীরা আরজি জানিয়েছেন। এ আরজির সঙ্গে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নিজামীর আপিল শুনানিতে আসামীপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করবে আগামী ৭ ডিসেম্বর। ৮ ডিসেম্বর পাল্টা যুক্তি উপস্থাপনের দিন ঠিক আছে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া কোনো মানবতাবিরোধী অপরাধীর পক্ষে আদালতে দোষ স্বীকারের ঘটনা এটাই প্রথম।

আসামীপক্ষের যুক্তি উপস্থাপন শেষে নিজামীর আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন সাংবাদিকদের বলেন, প্রসিকিউশন থেকে এটা প্রমাণ করা হয়েছে, ৩১ মে বা ২৬ মে আলবদর গঠন করা হয়েছে। যেটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিলো। যে দুইটি অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়েছে সেখানে তাকে আলবদর কমাণ্ডার হিসেবে বলা হয়েছে। কিন্ত আমরা বলেছি, তখন তো আল-বদরই হয় নাই। অতএব, আল বদর কমাণ্ডার হিসেবে যে তাকে বলা হয়েছে সেটা সঠিক না।

তিনি আরো বলেন, ‘৭১ সালের সেপ্টেম্বরের পর উনি ইসলামী ছাত্র সংঘে ছিলেন না। ‘আর্মি এসেছে এ কথা শুনে সব মানুষ দেশ গ্রাম ছেড়ে চলে যেত সেক্ষেত্রে একজন সাক্ষী বলছে আমি ধানক্ষেতে বা তেতুঁল তলায় বসে দেখার বিবরণ দিয়েছে এটা বিশ্বাসযোগ্য না।’

খন্দকার মাহাবুব আরো বলেন, কোর্টও আজকে যেটা দেখলাম আমাদের অনেক কথা আমলে নিয়েছে। সেই অনুপাতে আমি বিশ্বাস করি এই মামলায় বেশিরভাগ চার্জে খালাশ দেওয়ার সম্ভবনা আছে। তারপরও যদি সাজা দেয় তবে চরম দণ্ড দেবে আমরা বিশ্বাস করি না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের শীর্ষ আইনজীবীরা এই প্রথম তাদের একজন অভিযুক্ত নেতা অপরাধী সেটা স্বীকার করে নিলেন। স্বীকার করে নিয়ে শুধু মৃত্যুদণ্ডের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করলেন।

৪টি অপরাধের জন্য নিজামীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, যেখানে আলী আহসান মুজাহিদের একটি দণ্ডের জন্য ফাঁসি হয়েছে। আর নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে ৪টি অভিযোগের জন্য। এই অভিযোগের জন্য তার দণ্ড মওকুফ হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না।

গত ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। এর আগে ১৭ ও ১৮ নভেম্বর নিজামীর আপিল শুনানিতে পেপারবুক থেকে উপস্থাপন শেষ করেন তার আইনজীবী।

মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুষ্ঠন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়।

এসব অভিযোগের মধ্যে প্রমাণিত চারটি অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামী আপিল করেন।

Tags: নিজামী
Previous Post

ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসির তিরস্কার

Next Post

ঢাকাকে ১৪২ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা

Next Post

ঢাকাকে ১৪২ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা

‘যেকোনো সময়ের চেয়ে সুসংহত ব্যাংকিং খাত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT