চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যেকোনো সময়ের চেয়ে সুসংহত ব্যাংকিং খাত’

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
3:52 পূর্বাহ্ন 02, ডিসেম্বর 2015
in অর্থনীতি
A A

অতীতের যেকোনো সময়ের চেয়ে ব্যাংকিং খাত এখন সুসংহত। চট্টগ্রামে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র নির্মাণ উদ্বোধন করে এ কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

ব্যাংকে বিপুল অলস টাকা পড়ে থাকলেও বিনিয়োগ হচ্ছে না, গণমাধ্যমে এমন সংবাদের বিষয়ে গভর্নর বলেন, যথেষ্ট বিনিয়োগ না হলে ধারবাহিক উচ্চ প্রবৃদ্ধি অর্জন হতো না।

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদে ১০ একর জায়গায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রায় ৪’শ কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্রে বিশাল আকারের সম্মেলন কক্ষ, শ্রেনী কক্ষ, লেকচার থিয়েটার, ফ্যামিলি কটেজ, আবাসন সুবিধাসহ নির্মাণকাজের সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০১৮ সাল। ভবনটি নির্মাণে পরিবেশ সংরক্ষনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান প্রকৌশলী প্রতিষ্ঠান।

সেসময় সার্বিকভাবে ব্যাংকিং খাতের শক্তিশালী অবস্থা বোঝাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডষ্টর আতিউর রহমান বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাত এখন সকল সময়ের চেয়ে শক্তিশালী এবং স্থিতিশীল। শুধু স্থিতিশীল নয় যেকোনো চাপ মোকাবিলা করার শক্তি এখন বাংলাদেশ ব্যাংকের আছে।

গভর্নর আরো বলেন, বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশ ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বিনিয়োগ বেশি হওয়ার কারণে এ অর্জন সম্ভব হয়েছে। হয়তো সব জায়গা থেকে বিনিয়োগ হচ্ছে বলে সবার চোখে পড়ছে না। কিন্তু বিনিয়োগ কৃষিতে, ডিজিটাল টেকনোলজি এবং ই-কমার্সে প্রচুর বেড়েছে। সকল দিক থেকে যখন বিনিয়োগ বাড়ে তখন হঠাৎ বড় বিনিয়োগ সবার চোখে পড়ে না। কিন্তু সবাই আমরা বিনিয়োগ করছি যে যার মতো করে।

 সঠিক বিনিয়োগ ও প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন গভর্নর।

Tags: গভর্নরবাংলাদেশ ব্যাংক
Previous Post

ঢাকাকে ১৪২ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা

Next Post

আইএস দমনে রুশ-মার্কিন সাফল্য নিয়ে যা বললেন আসাদ

Next Post

আইএস দমনে রুশ-মার্কিন সাফল্য নিয়ে যা বললেন আসাদ

পৌর প্রার্থীদের মনোনয়নের প্রত্যয়নপত্র দেয়া শেষ করেছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT