চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনে আরও ভ্যাকসিন কেনা হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 02, মার্চ 2021
in - সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ, পত্রিকার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য উৎপাদন এবং সরবরাহে অধিক গুরুত্ব দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন: সময়মতো টিকা দেয়ার জন্য প্রয়োজনে আরও ভ্যাকসিন কেনা হবে। সেজন্য অর্থ সংস্থান রাখতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বিঘ্নিত এবং মানুষের যেন খাদ্য সমস্যা না হয় সেই দিকে নজর দিতে হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ভার্চুয়ালি অংশ গ্রহণ করে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ নির্দেশনা দিয়েছেন যে, নদীভাঙন রোধে যেন শুষ্ক মৌসুমে কাজ করা হয়।

জয়নুল বারী বলেন, প্রধানমন্ত্রী বলেন যে করোনাকালে সারাবিশ্বে যেখানে অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে, সেখানে আমরা যেভাবে অর্থনীতিকে চালু রেখেছি, সেটা বজায় রাখতে হবে। এখন গুরুত্ব দিতে হবে, খাদ্য উৎপাদন ও সরবরাহে, সময় মতো ভ্যাকসিন দেয়ার বিষয়ে। এসব অর্থ ব্যয়ে গুরুত্ব দিতে হবে। যাতে মানুষের খাদ্য সমস্যা না হয়, কৃষি উৎপাদন বিঘ্নিত না হয়। এজন্য প্রয়োজনে আরও ভ্যাকসিন কেনা হবে, সেজন্য অর্থ সংস্থান রাখতে পরামর্শ দিয়েছেন তিনি।

এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন: কাজের গতি বাড়াতে প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকায় থাকতে হবে। সেই সঙ্গে একাধিক প্রকল্পে একজন পরিচালক নিয়োগ করা যাবে না। একটি প্রকল্পে একজন প্রকল্প পরিচালক থাকবেন। তাকে অন্য কোনো প্রকল্পে দায়িত্ব দেওয়া যাবে না। যথাসম্ভব আইন-কানুন মেনে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্পের কাজ শেষ করতে হবে।

Tags: একনেকএনইসিখাদ্যপ্রকল্পপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

ছিনতাইয়ের অভিযোগে পুলিশ গ্রেপ্তার

Next Post

৯ বছরে স্নেহাশীষের ৫০০ গান!

Next Post
চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে বিভিন্ন অনুষ্ঠান ও তারকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ বছরে স্নেহাশীষের ৫০০ গান!

বাংলাদেশের পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবহনে সর্বোচ্চ বরাদ্দ রেখে প্রায় দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT