চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবহনে সর্বোচ্চ বরাদ্দ রেখে প্রায় দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 02, মার্চ 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ ৭ হাজার ৫০১ কোটি ৭৯ লাখ টাকা কমিয়ে ১ লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মূল এডিপির বরাদ্দ ছিল ২ লাখ ৫ হাজার ১৪৪ কোটি ৭৯ লাখ টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় এই সংশোধিত এডিপির অনুমোদন দেয়া হয়েছে। সভায় ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সভায় এডিপির সরকারের নিজস্ব অর্থে বাস্তবায়ন অংশ সংশোধনের ক্ষেত্রে প্রায় একই রাখা হয়েছে, যার পরিমাণ ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা। আর বিদেশি ঋণে বাস্তবায়ন করা অংশ ১০ দশমিক ৬৪ শতাংশ কমিয়ে ৬৩ হাজার কোটি টাকা করা হয়েছে। এর আগে এডিপিতে বৈদিশিক অর্থের পরিমাণ ছিল ৭০ হাজার ৫০২ কোটি টাকা।

খাত ভিত্তিক এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে পরিবাহন খাতে। সেখানে বরাদ্দ ৪৯ হাজার ২১৩ কোটি টাকা। যা মোট বরাদ্দের প্রায় ২৫ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে ভৌতপরিকল্পনা, পানিসরবরাহ ও গৃহায়ন খাতে। সেখানে বরাদ্দ ২৬ হাজার ৪৯২ কোটি টাকা।

এরপর রয়েছে শিক্ষা ও ধর্ম খাতে ২৪ হাজার ৫৭২ কোটি টাকা, বিদ্যুৎ খাতে ২১ হাজার ৯৪৫ কোটি টাকা, পল্লি উন্নয়ন ও প্রতিষ্ঠান খাতে ১৮ হাজার ২৯০ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ১৪ হাজার ৯২২ কোটি টাকা এবং কৃষি খাতে ৭ হাজার ৭৩৪ কোটি টাকা। সব মিলিয়ে মোট ১৭টি খাতে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান পরিকল্পনা বিভাগের সচিব।

Tags: একনেকএডিপিএনইসিপরিবহন
Previous Post

৯ বছরে স্নেহাশীষের ৫০০ গান!

Next Post

মঙ্গলবার ভ্যাকসিন নিলেন প্রায় দেড় লাখ মানুষ

Next Post
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেওয়া একজন ব্যক্তি, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার ভ্যাকসিন নিলেন প্রায় দেড় লাখ মানুষ

বিভিন্ন নতুন সিনেমা ও ওয়েব সিরিজের পোস্টার, স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চে অনলাইন স্ট্রিমিংয়ে চমক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT