চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের কোচ থাকতে পারবেন বাউচার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 12, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা দলের হেড কোচ মার্ক বাউচারের প্রতি ওঠা বর্ণবাদী আচরণের অভিযোগের শুনানি হবে আসছে ১৬-২০মে। ডিসিপ্লিনারি কমিটির ওই শুনানির আগে খবর, বাউচারের প্রোটিয়াদের কোচ থাকাটাই একরকম ‘অনিশ্চিত’।

সাবেক উইকেটরক্ষক-ব্যাটারকে সিনিয়র কাউন্সিল অ্যাডভোকেট টেরি মোটাউয়ের নেতৃত্বাধীন ডিসিপ্লিনারি শুনানির মুখোমুখি হতে হবে। ফলাফল না আসা পর্যন্ত বাউচার হেড কোচের দায়িত্ব চালিয়ে যাবেন কিনা, সে ব্যাপারেও কোনো স্পষ্ট নির্দেশনা মেলেনি।

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাউচারের চুক্তির মেয়াদ। ২০১৯ সালের ডিসেম্বরে প্রোটিয়াদের দায়িত্ব পাওয়া সাবেক ক্রিকেটারকে অবশ্য বরখাস্ত করতে চাইছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

গত বছরের জুলাই-অক্টোবরের মধ্যে একাধিক শুনানিতে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার সাক্ষ্য দেন যে, তারা জাতীয় দলে থাকাকালীন বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন।

পরে সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং (এসজেএন) কমিশনের প্রতিবেদনে বাউচারকে অভিযুক্ত করে সিএসএ।

সাউথ আফ্রিকার সাবেক বাঁহাতি স্পিনার পল অ্যাডামস কমিশনকে বলেছিলেন, বাউচার দলীয় একটি গানে তার সম্পর্কে বর্ণবাদী শব্দের ব্যবহার করা হয়।

সার্বিক পরিস্থিতি নিয়ে বাউচার বলেছেন, ‘এটা কঠিন হয়ে পড়েছে। আমি সত্যিই ছেলেদের কোচিং করানোটা উপভোগ করেছি। আমরা একসাথে একটি শক্ত ইউনিট পেয়েছি। ছেলেদের আশেপাশে থাকা এবং ক্রিকেটে তাদের উন্নতি দেখে উপভোগ করেছি। এর বাইরের অবস্থা আমার জন্য বেশ কঠিন।’

‘আমি মনে করি না আমার যে পরিস্থিতি তা উপভোগ করতে পারি। ক্রিকেটের দিকটি উপভোগ করেছি এবং এটিকে সেখানেই রেখে দেবো।’

‘আমি মানুষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করি। বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে নিজেকে বিচার করতে চান, আমরা সাম্প্রতিক সময়ের সেরা দুটি দল ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছি। তাদের বিপক্ষে কঠিন লড়াইয়ের সিরিজ ছিল। এটা ভালো, কারণ তখনই আপনার প্রতিযোগিতার মনোভাবটা বেরিয়ে আসে।’

‘যখন খেলতাম, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় যাওয়া খুব কঠিন ছিল। তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা ভালো হবে। তবে ভবিষ্যতে কী হয়, তা আমরা দেখব।’

Tags: বাউচারসাউথ আফ্রিকাসিএসএ
Previous Post

আত্মহত্যা করা দুই আদিবাসী কৃষক পরিবারের দায়িত্ব নিলেন সাংসদ ওমর ফারুক

Next Post

আবারও পেছালো রণবীর-আলিয়ার বিয়ে?

Next Post
রণবীর-আলিয়া বিয়ের অনুষ্ঠানে দুই তারকা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও পেছালো রণবীর-আলিয়ার বিয়ে?

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ভাগে দেশে ফিরবেন মুমিনুল-তামিমরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT