চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যা করা দুই আদিবাসী কৃষক পরিবারের দায়িত্ব নিলেন সাংসদ ওমর ফারুক

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
2:18 অপরাহ্ন 12, এপ্রিল 2022
in - সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
সাংসদ ওমর ফারুকের সহানুভূতি, দুই আদিবাসী কৃষক পরিবারের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের আত্মহত্যা করা দুই আদিবাসী কৃষকের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী মৃত কৃষকের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়াসহ তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাংসদ দুপুরে নিমঘুটু গ্রামে গিয়ে প্রথমে আত্মহত্যায় মৃত কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রীর সঙ্গে কথা বলেন। পরে রবি মারান্ডির মা দলিনা মুর্মু ও বড়ভাই সুশীল মারান্ডির সঙ্গে কথা বলেন তিনি। এসময় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আদিবাসী নেতারাও উপস্থিত ছিলেন।

সুশীল মারান্ডি সাংসদকে বরেন্দ্র অঞ্চলের সেচের অব্যবস্থাপনার পুরো চিত্র তুলে ধরে দাবি করেন, কৃষি জমিতে পানির অভাবে আর কোন কৃষক যেন আত্মহত্যা না করে। এ সময় সাংসদ ওমর ফারুক চৌধুরী আশ্বস্ত করেন যে, তিনি কৃষকদের পাশে আছেন।

গত ২৩ মার্চ কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেন। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে বিএমডিএ’র গভীর নলকূপ অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বিএমডিএ তার নিয়োগ বাতিল করেছে।

Tags: অভিনাথ মারান্ডিকৃষক নিহতরবি মারান্ডি
Previous Post

অর্থনীতি-সমাজ-পরিবেশকে মাথায় রেখে বাজেট প্রণয়নে সিপিডি’র পরামর্শ

Next Post

প্রোটিয়াদের কোচ থাকতে পারবেন বাউচার?

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের কোচ থাকতে পারবেন বাউচার?

রণবীর-আলিয়া বিয়ের অনুষ্ঠানে দুই তারকা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও পেছালো রণবীর-আলিয়ার বিয়ে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT