চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের অপচয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 22, এপ্রিল 2018
in বিনোদন
A A

‘তোমার আমার ভালোবাসা, ছিলো শুধু প্রেমের অপচয়/আজ এসে বুঝেছি তুমি কিছু নও,যা ছিলো সব ছিলো প্রেমের অপচয়’-এমন কথা ও ভিজ্যুয়ালে একটি গান সোশাল সাইটে ঘুরছে দুদিন ধরে! দর্শকপ্রিয়তাও পাচ্ছে বেশ। এটি আসলে ব্যান্ড দল ‘গানপুরিয়া’র নতুন একটি মিউজিক ভিডিও।

হ্যাঁ। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘গানপুরিয়া’র ‘প্রেমের অপচয়’ শিরোনামের একটি গান। প্রকাশের পরপরই অনলাইন,সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতিমধ্যেই সাড়াও ফেলেছে। একেবারেই ভিন্ন স্বাদের কথা ও সুরের কারণে অতি অল্প সময়েই গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

‘প্রেমের অপচয়’ নিয়ে কথা হয় ব্যান্ডটির দলনেতা শাহেদ শুভ’র সাথে। তিনি জানান: ভিন্ন কথা সুর ও শব্দ নিয়ে শ্রোতাদের জন্য গান করছে ‘গানপুরিয়া’। বাংলা গানের বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘ দিন ধরে ভালো কথা,সুর এর দৈনতা সেই সাথে ব্যান্ডগুলোর নানান অভ্যন্তরীণ সমস্যা, ভাঙনের কারণে একধরণের একঘুয়েমিতা ও পাশ্চাত্য সংস্কৃতির বিরাট অনুপ্রবেশ ঘটেছে। শ্রোতারা ভিন্ন স্বাদের খোঁজে ঝুঁকছেন পাশ্চাত্য বা পাশের দেশের গানগুলোর দিকে। কিছুটা ভিন্ন স্বাদ দিতেই আমরা ‘প্রেমের অপচয়’ গানটি করেছি।

আসছে ঈদে প্রথম অ্যালাম নিয়ে আসছেন জানিয়ে তিনি আরো বলেন: আসছে ঈদুল ফিতরে ‘গানপুরিয়া’ প্রকাশ করতে যাচ্ছে তাদের প্রথম অ্যালবাম। যে অ্যালবামের প্রতিটি গান থেকেই শ্রোতারা আলাদা কিছু খুঁজে পাবেন বলে বিশ্বাস করি। গায়কীতে ভিন্নতা আনতে দলের ভেতর থেকেই একাধিক সদস্য গেয়েছেন গানগুলি। ভিডিওচিত্রসহ ‘এক পুরিয়া গান’ শিরোনামের অ্যালবামটি।

‘গানপুরিয়া’ ব্যান্ডে বেইজ গীটারে আছেন শাহেদ শুভ। এছাড়া বর্তমানে ব্যান্ডটির লাইনআপে লিড গিটার শান্ত শান,রিদম গিটার,দোতারা ও ইউকেলেলেতে সাদ্দাম, পারকাশনে অমি, কীবোর্ড এ নির্ঝর এবং ড্রামসে রয়েছে শিশির।

‘গানপুরিয়া’র প্রেমের অপচয়:

Previous Post

সাকিবের রেকর্ডের অপেক্ষা বাড়ল

Next Post

গর্ভকালীন যথার্থ পরিচর্যার অভাবে দেশে বাড়ছে সেরিব্রাল পালসি রোগ

Next Post
সেরিব্রাল পালসি

গর্ভকালীন যথার্থ পরিচর্যার অভাবে দেশে বাড়ছে সেরিব্রাল পালসি রোগ

খেলা চলছে, তবে চ্যানেলে চলছে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT