চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্ভকালীন যথার্থ পরিচর্যার অভাবে দেশে বাড়ছে সেরিব্রাল পালসি রোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 22, এপ্রিল 2018
in স্বাস্থ্য
A A
সেরিব্রাল পালসি

গর্ভকালীন সময়ে যথার্থ পরিচর্যার অভাবে বাংলাদেশে সেরিব্রাল পালসি রোগের প্রকোপ বেশি বলে মন্তব্য চিকিৎসকদের। শিশু বিকাশজনিত রোগ সেরিব্রাল পালসি নিয়ে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন বক্তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)-এ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা.মিলন হলে ইপনা ইনস্টিটিউট-এর আয়োজনে ইন্টারন্যাশনাল চাইল্ড নিউরোলজি অ্যাসোসিয়েশন-এর সহযোগিতায় কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

কর্মশালায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, বিশ্বখ্যাত শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ভারতের অধ্যাপক প্রতিভা সিংহী, ইংল্যান্ডের ডা. বিজু আব্দুল হামিদ, ভারতের ডা. হারলিন উপল ও বিএসএমএমইউ-এর ইপনার পরিচালক অধ্যাপক ডা. শাহীন আখতার।

ইপনা-এর সহযোগী অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু বলেন, সেরিব্রাল পালসি হলো শিশুদের বিকাশজনিত এক ধরণের সমস্যা। যা শিশুর জন্মের সময়, মায়ের গর্ভে থাকাকালীন অথবা জন্মের পরে মস্তিষ্কে আঘাতজনিত কারণে হয়ে থাকে। এর ফলে শিশুর শারীরিক প্রতিবন্ধিতার পাশাপাশি কথা বলা, কানে শোনা এমন কি দৃষ্টি শক্তির ক্ষেত্রেও সমস্যা হয়ে থাকে। বাংলাদেশে এ ধরণের বুদ্ধি প্রতিবন্ধীদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি, তবে বিশ্বে প্রতি হাজার শিশুর মধ্যে দুই থেকে তিনজন শিশুর এই সমস্যা রয়েছে।

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সেরিব্রাল পালসি রোগের বর্তমান পরিস্থিতি ও এর নিরাময়ে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালার সারাদেশের প্রায় চার শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

Previous Post

প্রেমের অপচয়!

Next Post

খেলা চলছে, তবে চ্যানেলে চলছে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান!

Next Post

খেলা চলছে, তবে চ্যানেলে চলছে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান!

সন্তান আউসার হত্যার পরিকল্পনাকারী বাবা জাহিদ

বাড্ডার আউসারকে খুন করেছে তার বাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT