চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয় ময়মনসিংহে চিরনিদ্রায় শায়িত মাহবুবুল হক শাকিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 07, ডিসেম্বর 2016
in বাংলাদেশ
A A

প্রিয় শহর ময়মনসিংহের ভাটিকাশর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি ও লেখক মাহবুবুল হক শাকিল। বুধবার বিকালে কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ্ মাঠে দ্বিতীয় নামাজে জানাযার পর তার দাফন সম্পন্ন হয়।

শাকিলের মরদেহ দুপুর আড়াইটায় তার বাঘমারা বাসায় পৌঁছায়। সেসময় কান্নায় ভেঙ্গে পড়েন বাবা-মাসহ স্বজনরা। তাকে শেষবারের মতো একনজর দেখতে ভীড় করেন আওয়ামী লীগ নেতা-কর্মীসহ স্থানীয় মানুষ। বিকাল ৪ থেকে ৫টা পর্যন্ত ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক-ছাত্র সংগঠন।

জানাযার আগে বক্তৃতা করেন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও শাকিলের বাবা এডভোকেট জহিরুল হক।

বাদ মাগরিব তার জানাযায় হাজার হাজার মানুষসহ অংশ নেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, কাদের সিদ্দিকী এবং সংসদ সদস্য এবং আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।

এরআগে বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মাহবুবুল হক শাকিলের নামাজে জানাযায় অংশ নেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ রাজনীতিবিদ, তার কাছের বন্ধু, সংস্কৃতিক ও গণমাধ্যম কর্মিরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে মাহবুবুল হক শাকিলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৪৮। তিনি স্ত্রী, এক কন্যা, মা-বাবা এবং এক ভাই ছাড়াও রাজনৈতিক অঙ্গনে অনেক অনুসারী এবং সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওইদিন রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয় তার মরদেহ। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্তের পর চিকিৎসক জানিয়েছেন, শরীরে আঘাতের চিহ্ন নেই। হৃদপিণ্ড স্বাভাবিকের চেয়ে কিছুটা বড়। মৃত্যুর কারণ অনুসন্ধানে ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হবে সিআইডির রাসায়নিক ল্যাবে।

ছাত্রলীগের সাবেক নেতা শাকিলের মৃত্যুর কারণ জানতে কয়েকদিন সময় লাগবে জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারি অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।

শাকিল এক সময় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পরে সিনিয়র সহ-সভাপতি ছিলেন। স্কুল জীবনেই ছাত্ররাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি।

নব্বই’র ছাত্রগণঅভ্যুত্থান ও পরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে উঠা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাকিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা শাকিল ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর ময়মনসিংহ শহরের বাঘমারায় জন্মগ্রহণ করেন। সেখানেই তার বেড়ে উঠা। ময়মনসিংহের জিলা স্কুল থেকে এসএসসি এবং আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

তার আইনজীবী বাবা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ‌্যাডভোকেট জহিরুল হক এবং মা স্কুলশিক্ষক নুরুন্নাহার খান। বাবা-মা দু’জনই ময়মনসিংহে পঁচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শাকিলের স্ত্রী একজন আইনজীবী। তাদের একমাত্র মেয়ে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে।

নিজ দলের বাইরে অন্য দলের নেতা-কর্মীদের কাছেও তিনি সজ্জন হিসেবে পরিচিত ছিলেন। দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনেও প্রিয় এক নাম ছিল মাহবুবুল হক শাকিল।

গত বছরের (২০১৫) একুশে বইমেলায় তার প্রথম কবিতার বই ‘খেরোখাতার পাতা থেকে’ প্রকাশিত হয়। আর ২০১৬ বইমেলায় প্রকাশ হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মন খারাপের গাড়ি’। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা শাকিলের সর্বশেষ স্ট্যাটাসটিও একটি কবিতা।

আগামী বইমেলার জন্য তার একাধিক বইয়ের পাণ্ডুলিপি তৈরি হয়ে আছে। এমনকি কবিতার বইটির প্রকাশনা উৎসবের তারিখ ঠিক হয়ে আছে ৬ ফেব্রুয়ারি। তার আগে তার জন্মদিন ২০ ডিসেম্বর।

Tags: মাহবুবুল হক শাকিল
Previous Post

ক্যাপিটাল ড্রেজিং শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর

Next Post

ছাদ-কৃষি উপকরণের খামার গড়েছেন শিক্ষিত যুবক

Next Post

ছাদ-কৃষি উপকরণের খামার গড়েছেন শিক্ষিত যুবক

রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT