চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাদ-কৃষি উপকরণের খামার গড়েছেন শিক্ষিত যুবক

শাইখ সিরাজ by শাইখ সিরাজ
5:47 অপরাহ্ন 07, ডিসেম্বর 2016
in কৃষি, চুয়াডাঙ্গা
A A

ছাদ-কৃষি সহায়ক উপকরণ তৈরি করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার তরুণ কৃষি উদ্যোক্তা আলিমুজ্জামান মিল্টন। নিজের গড়ে তোলা কৃষি খামারে তিনি সমাবেশ ঘটিয়েছেন নতুন নতুন প্রযুক্তি ও কৌশলের।

লেখাপড়া শেষ করে অন্যকোনো পেশায় যাননি আলিমুজ্জামান। নিজেকে যুক্ত করেছেন কৃষির বহুবিধ কর্মযজ্ঞের সঙ্গে। পরীক্ষা নিরীক্ষা করছেন ফসল উৎপাদন থেকে শুরু করে নাগরিক কৃষির নানা দিক নিয়ে। গড়ে তুলেছেন ছাদ-কৃষির দরকারি অবকাঠামো।

তার এ উদ্যোগ নিয়ে আলিমুজ্জামান মিল্টন বলেন: পিভিসি পাইপ ব্যবহার করে পুদিনা পাতা বা ল্যাটুস এই ধরণের সবজি উৎপাদন করেছি। বেগুন কিংবা মরিচ সব ধরণের সবজি এখান থেকে উৎপাদন করা সম্ভব। সাত থেকে আট জনের পরিবারের সবজির চাহিদা পূরণ করা সম্ভব যেকোনো ধরণের মৌসুমী সবজি উৎপাদন করে।

এখানে পরীক্ষা নিরীক্ষা চলছে মাটিবিহীন কৃষির নানা দিক নিয়েও। মাটির সঙ্গে কোকো পিট বা নারিকেলের উচ্ছিষ্ট অংশ মিশিয়ে ব্যবহার করছেন তিনি।

চুয়াডাঙ্গা ছাদ-কৃষি উপকরণের খামার গড়েছেন শিক্ষিত যুবক

খামারের ভেতরেই রয়েছে বাউল লাউ উৎপাদনের একটি ছাউনি।

এ প্রসঙ্গে মিল্টন বলেন, আশে-পাশে যারা লাউ চাষে আগ্রহী তারা এসে এখান থেকে বীজ নিয়ে যায়। এ জাতে লাউয়ের সুবিধা হচ্ছে- উচ্চ ফলনশীল এবং বারো মাস এখান থেকে ফল আসে।

এই তরুণ উদ্যোক্তা নিজের খামারটি গড়ে তুলেছেন কৃষি ও কৃষককে বাণিজ্যিক সহায়তা দেবার ক্ষেত্র হিসেবে।

(এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল ৮ ডিসেম্বর বেলা পৌণে তিনটায় ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানে)

Tags: ছাদ কৃষি
Previous Post

প্রিয় ময়মনসিংহে চিরনিদ্রায় শায়িত মাহবুবুল হক শাকিল

Next Post

রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা

Next Post

রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা

ক্যাস্ত্রো পরবর্তী কিউবা কোন পথে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT