চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচেও লড়াইয়ের ঝাঁঝ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 29, মে 2017
in স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ মানেই এখন বাড়তি উত্তেজনা। একটা সময় ক্রিকেটবিশ্ব চাতক পাখির মত ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকত। এখন সেই কদরটা অনেকটা ঘুরে গেছে মাশরাফি বনাম কোহলি বাহিনীর লড়াইয়ের দিকে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির আড়ালে তাই বাংলাদেশ-ভারতের লড়াই দিচ্ছে বাড়তি উত্তাপের ইঙ্গিত।

দুই প্রতিবেশীর বৈশ্বিক লড়াইয়ে সবার আগে চলে আসে ২০১৫ বিশ্বকাপের মেলবোর্ন, সেখানে কোয়ার্টার ফাইনালের সেই বিতর্কে জড়ানো ম্যাচ। দুই আম্পায়ার ইয়ান গৌল্ড এবং আলিম দারের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত গিয়েছিল টাইগারদের বিপক্ষে। ১০৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল মাশরাফির দল।

পরে ঘরের মাটিতে ধোনিদের প্রথমবারের মত ওয়ানডে সিরিজে হারিয়ে প্রতিশোধটা ঠিকই নিয়েছিল টাইগাররা। কিন্তু ছোট বৈশ্বিক টুর্নামেন্টে আরেক জ্বালাময়ী হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ ৩ বলে ২ রান নিতে ব্যর্থ হন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

বছর ঘুরে আরেক টুর্নামেন্টে মুখোমুখি বাংলাদেশ-ভারত। সেটা প্রস্তুতি ম্যাচে হলেও রোমাঞ্চের আবেদন কমাচ্ছে না এতটুকুও। খেলা হবে কিনা ওভালে, যেখানে ৩০০ পার করা ইনিংস হচ্ছে মুড়ি-মুড়কির মত। পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান তুলেছে টাইগাররাও। যদিও ম্যাচটা হাতছাড়া হয়েছে ২ উইকেটে। তারপরও রোহিত শর্মা-কোহলি-ধোনিদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপের পরীক্ষা নেয়ার ভালোই সামর্থ্য আছে মাশরাফি-মোস্তাফিজ-রুবেলদের।

তাই প্রস্তুতি ম্যাচের আড়ালে শ্বাসরুদ্ধকর আরেকটি বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষায় করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।

Previous Post

রাস্তায় মূত্রত্যাগে বাধা দেয়ায় অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যা

Next Post

কালের সাক্ষী বাংলাদেশের সবচেয়ে বড় ‘নবরত্ন মন্দির’

Next Post
নবরত্ন মন্দির, সিরাজগঞ্জ। ছবি- লাবিব শাহরিয়ার

কালের সাক্ষী বাংলাদেশের সবচেয়ে বড় 'নবরত্ন মন্দির'

আ. লীগ ধর্মনিরেপক্ষতার কথা মুখে বলে, বিশ্বাস করে না: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT