চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ. লীগ ধর্মনিরেপক্ষতার কথা মুখে বলে, বিশ্বাস করে না: বিএনপি

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
3:10 অপরাহ্ন 29, মে 2017
in রাজনীতি
A A

আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা মুখে বলে কিন্তু বিশ্বাস করে না মন্তব্য করে বিএনপি বলেছে, ‘যদি তারা সত্যিকার ধর্মনিরপেক্ষতা চাইত তারা সংবিধান থেকে ঠিকই বিসমিল্লাহ এবং সর্বশক্তিমান আল্লাহর নাম মুছে দিয়ে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতো।’

একই সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকার অত্যন্ত চতুরতার সঙ্গে সুপরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করে দিচ্ছে বলেও অভিযোগ করেছে বিএনপি।

সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রমুখ।

বিএনপি নেতারা বলেন, ভোট পাওয়ার জন্য এখন হেফাজতের সান্নিধ্যে সরকার। আওয়ামী লীগ এর আগে খেলাফতে মজলিশের ফতোয়াও মেনে নিয়েছিলো। আর এখন ভোটের আশায় হেফাজতের সকল দাবি মেনে নিচ্ছে। কিন্তু হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের এই সম্পর্ক টিকবে না মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ আসলে সুববিধাবাদী ও ফ্যাসিবাদী রাজনৈতিক দল।

তারা অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করে দিচ্ছে। তারা প্রথমে রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। অত্যন্ত চতুরতার সঙ্গে দেশের মানুষের অধিকা নষ্ট করে দিয়েছে। রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভের স্বাধীনতা কেড়ে নিয়েছে।

তারা বলেন, আওয়ামী লীগ ভাবছে এসব করে আবারও ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু এখন আর বিভিন্ন বিদেশি শক্তির কল্যাণে টিকে থাকা যাবে না। দেশের মানুষ  তাদের স্বাধীনতা, ভোটের অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ গুম, খুন, দুর্নীতির শাস্তি চায়।

দেশে দশ বছর আগে ১৩ লাখ কর্মসংস্থান সৃষ্টি হতো, এখন হয় ৯ লাখ হয় উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, তাহলে এতো প্রবৃদ্ধি কোথায় গেলো? পরিসংখ্যান বানিয়ে মানুষ ভুলানো হচ্ছে। প্রতারিত করা হচ্ছে- দাবি বিএনপি নেতাদের। প্রত্যেকটি পরিসংখ্যান মিথ্যা, ভ্রান্ত বলেও দাবি বিএনপির।

বিএনপি অবশ্যই নির্বাচন চায় মন্তব্য করে নেতারা বলেন, তবে তা হতে অর্থবহ, সুষ্ঠু নির্বাচন। তার জন্য সহায়ক সরকার দিতে হবে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সকলকে সমান সুযোগ দিতে হবে। বিএনপি চেয়ারপার্সন, তারেক রহমান সহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বিএনপি নেতারা আরো বলেন, এসব বাস্তবায়ন হলে তবেই আগামীতে সমস্ত দলকে নিয়ে বেগম খালেদা জিয়া সুষ্ঠু নির্বাচন করবেন এবং সরকার প্রতিষ্ঠা করে আওয়ামী লীগের এতোদিনের অন্যায় অবিচারের বিচার করবে।।

Previous Post

কালের সাক্ষী বাংলাদেশের সবচেয়ে বড় ‘নবরত্ন মন্দির’

Next Post

মোরা: মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করবে

Next Post
সাইক্লোন ডেবি

মোরা: মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করবে

মোরার কারণে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT