চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকরা চিহ্নিত

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
7:41 পূর্বাহ্ন 10, মে 2015
in বাংলাদেশ
A A

পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যে কোনো শাস্তি ভোগের জন্য প্রস্তুত থাকুন।

রোববার হরতাল ও অবরোধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিয়ে একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তন বিষয়ে এক সভা শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

নির্ধারিত আলোচনার বাইরে শিক্ষামন্ত্রী নিজেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে যারা মনিটরিংয়ে ছিলেন, পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ সমস্ত আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বত্র গঠিত কমিটির প্রত্যেকেই তৎপর রয়েছেন। বোর্ডগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদেরকে তৎপর রাখা হয়েছে।

‘তাই কেউ মনে করবেন না আমরা যাদের ওপর মনিটরিং করছিলাম তারা কোনো রকম ফাঁক পাবেন। তারা প্রতিদিনই আমাদের ক্যামেরায় ধরা পড়ছেন’, বলেন নাহিদ।

নিজেদের স্বার্থ হাসিলের জন্য সুনাম আছে এমন স্কুলের কিছু শিক্ষকও প্রশ্ন ফাঁসের কুপথ প্রদর্শন করছেন মন্তব্য করে তিনি বলেন, সবাই না হলেও শিক্ষকদের ক্ষুদ্র একটা অংশ পাবলিক পরীক্ষার প্রশ্ন বাইরে সরবরাহ করেন। এমন শিক্ষকদের চিহ্নিত করা হয়েছে। যে কোনো শাস্তি পাওয়ার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘যারা আমাদের সমস্ত শিক্ষকদের জন্য কলঙ্ক সৃষ্টি করছেন, তারা দয়া করে হুঁশিয়ার হয়ে যাবেন। এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন এবং যারা ইতিমধ্যে সে কাজ করে ফেলেছেন তার জন্য জবাবদিহি করার প্রস্তুতি নিন।’

প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে যারা জড়িত তারা সবাই নজরদারীর মধ্যে রয়েছেন জানিয়ে নাহিদ বলেন, ভবিষ্যতে তাই প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা নেই।

Tags: প্রশ্ন ফাঁসশাস্তিশিক্ষকশিক্ষামন্ত্রী
Previous Post

‘পাল্টা আঘাতে’ পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার ছাত্র ধর্মঘট

Next Post

ছক্কা মাস্টার ক্রিস গেইল

Next Post

ছক্কা মাস্টার ক্রিস গেইল

হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ক্লাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT