চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছক্কা মাস্টার ক্রিস গেইল

রিজওয়ান কাদের by রিজওয়ান কাদের
7:49 পূর্বাহ্ন 10, মে 2015
in স্পোর্টস
A A

ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। উপলক্ষ পেপসি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৪৬ তম ম্যাচ। স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস ভাগ্যে ব্যাট করতে নামলেন ক্রিকেটের শর্টার ভার্সনের মাস্টার ব্লাস্টার ড্যাশিং ওপেনার ক্রিস গেইল।

ক্রিকেট দুনিয়ায় ক্রিস গেইল নামেই পরিচিত এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের পুরো নাম ক্রিস্টোফার হেনরি গেইল। ওভারের তৃতীয় বলেই মারলেন স্বভাবসুলভ বিশাল এক ছক্কা। টি-২০ ক্রিকেট আর গেইলের ছক্কা যেনো সমার্থক। তাই তো এই ছক্কার তেমন মাহাত্ম্য আর কোথায়।

ওভার বাউন্ডারি তো গেইলের কাছে যেনো ডালভাত। তবে ছক্কার কারিগর গেইলের এই ছক্কা আরেকটি বিশেষ কারণে একটু বিশেষ হয়েই থাকছে। আইপিএল টুর্নামেন্টে ৫ হাজার তম ছক্কার মাইল ফলকের ছক্কার মার গেইলের ব্যাট থেকে আসাকেই বিশেষ মনে করা যায়।

শর্টার ভার্সনে এমনিতেই বোলারদের ঘুম হারাম থাকে। তার উপর গেইলের সামনে পড়া মানে তো ওভারে ২,৩ নাকি ৪ টি ওভার বাউন্ডারি খেতে হবে সেই দুঃশ্চিন্তাতেই থাকেন বোলাররা। হবেই না বা কেনো। আইপিএল’র ওভার বাউন্ডারির ৫ হাজারের মাইল ফলক ছোঁয়া ছক্কাটি ছিলো গেইলের শর্টার ভার্সন ক্রিকেট ক্যারিয়ারের ৫১৫ তম ছক্কার মার।

১০ বছরের টি-২০ ক্যারিয়ারে ২০৩ ম্যাচ খেলা গেইল ১৯৯ ইনিংসে ৪২.৩৮ গড়ে রান করেছেন মোট ৭৩৩২। যার মধ্যে ১৪ টি সেঞ্চুরি এবং ৪৭ টি হাফ সেঞ্চুরির ইনিংস। ৫১৫ ছক্কার সঙ্গে চারের মার ৫৭৬। আন্তর্জাতিক টি-২০তেও ছক্কার রেকর্ড গেইলেরই দখলে।

৪৫ ম্যাচ ৪৩ ইনিংস রান ১৪০৬। সর্বোচ্চ ১১৭ রান। একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির সংখ্যা ১৩ টি। ১২২ চারের সঙ্গে ছক্কার মার রেকর্ড সর্বোচ্চ ৮৭ টি। সব মিলিয়ে ছক্কার রেকর্ড অন্ততপক্ষে নিজের করে রেখেছেন গেইল। নিজেকে ছাড়িয়ে যাওয়ার পথে মেরে চলেছেন একের পর এক ছক্কা।

Tags: ক্রিস গেইলটি-২০
Previous Post

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকরা চিহ্নিত

Next Post

হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ক্লাস

Next Post

হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ক্লাস

সীমান্ত বিল নিয়ে সৃষ্টি সমস্যা বড় ইস্যু নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT