চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবৃদ্ধি নেমে আসবে ৬ শতাংশের নীচে: সিপিডি

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
7:53 পূর্বাহ্ন 05, এপ্রিল 2015
in অর্থনীতি
A A

নাসরিন আক্তার: আসন্ন ২০১৫-২০১৬ অর্থ বছরে প্রাক বাজেট সুপারিশমালা প্রণয়ন করেছে বেসরকারি গবেষণা  সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সেখানে বলা হয়েছে এ বছর সরকার জাতীয় প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে ধরে রাখতে সক্ষম হবেনা।এটা নেমে আসবে ৬ শতাংশের কাছাকাছি।রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলন করে তারা এসব তথ্য এবং সুপারিশমালা তুলে ধরেন।

এবছর তারা খাতওয়ারি কোনো পরামর্শ না দিয়ে সামগ্রিকভাবে কিছু পরামর্শ তুলে ধরেন। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের জিডিপিতে ক্ষয়ক্ষতির কিছু পরিসংখ্যানও তুলে ধরেন তারা।

সিপিডি এবছর চারটি ক্ষেত্র মূল্যায়ন করে পরামর্শ দেয়।এ চারটি ক্ষেত্র হল, দেশের সামষ্টিক অর্থনীতির গতিবিধি বর্তমানে কেমন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির উপর কী ধরণের বিরুপ প্রভাব ফেলছে, বর্তমান বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতি কেমন এবং বিভিন্ন দাতা গোষ্ঠীর সাথে বাংলাদেশের শর্তযুক্ত ঋনের বর্তমান অবস্থা।

দেশের সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক গতিবিধি পর্যালোচনা করে তারা বলেন, এ বছর চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এ বছর প্রবৃদ্ধির পরিমান কমবে। তাছাড়া বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় মধ্য প্রাচ্যের দেশ গুলোর প্রবৃদ্ধিও কমে যাবে।একারনে রেমিট্যান্স আসার পরিমান একটু কমবে।

তবে তেলের দাম কমায় দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমান বাড়বে। ফলে কুইক রেন্টাল থেকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে না।এছাড়া দেশে রাজনৈতিক সহিংসতার কারণে সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটলেও মুল্যস্ফিতির পরিমান স্থিতিশীল রয়েছে। এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা।

আরো বলা হয় দেশে রাজস্ব আদায়ের পরিমান কমে গেছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও স্থবিরতা আছে। চলমান সহিংসতার কারণে ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন খাতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ চার হাজার নয়শ’ কোটি টাকা যা মোট জিডিপির ০.৫৫ শতাংশ। এছাড়া সরকার রাজস্ব আদায়ে তেমন সফলতা পাচ্ছেনা।তাছাড়া সরকার তার প্রকল্পিত নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না এবং সরকারি-বেসরকারি অংশিদারিত্ত্বের ভিত্তিতে যে প্রকল্পগুলো নেয়া হয়েছিল তাতেও বড় কোনো সফলতা নেই। সেই সাথে জেলা বাজেটও আশানুরুপভাবে বাস্তবায়িত হচ্ছেনা।

তার উপর বিভিন্ন দাতা গোষ্ঠীগুলো থেকে যে ঋণ নেওয়া হয়েছিল তার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঋণ পরিশোধে সরকারকে অর্থ খরচ করতে হবে।

তার পরও সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে পারে বিশেষ পদক্ষেপ নিয়ে। এ বিষয়ে তাদের সুপারিশ হচ্ছে লক্ষ্যমাত্রাকে বাস্তবসম্মত করতে হবে, রাজস্ব আদায়ের ব্যাপারে অধিক গুরুত্ত্ব দিতে হবে। এজন্য ন্যাশনাল বোর্ড অব রেভিনিউকে ডিজিটালাইজড করতে হবে।করফাকি, শূল্ক ফাকি এবং মুদ্রা পাচার রোধ করতে হবে।কর বহির্ভূত খাত থেকে আয় বৃদ্ধি করতে হবে, নতুন পে-স্কেল নিয়ে পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন তারা। কেননা এটি বাস্তবায়ন করলে সরকারের বিপুল পরিমাণ অর্থ খরচ করেতে হবে। এছাড়াও তারা বিকেন্দ্রিকরণ এবং জেলা বাজেটের সফল বাস্তবায়নের উপর জোর দেন।

Tags: বাজেটসিপিডি
Previous Post

ইয়েমেন থেকে ১১ ভারতীয়কে উদ্ধার করেছে পাকিস্তান

Next Post

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমায় বান কি-মুনের অভিনন্দন

Next Post

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমায় বান কি-মুনের অভিনন্দন

খালেদার হাজিরাকে ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT