চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার হাজিরাকে ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:04 পূর্বাহ্ন 05, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

রেজাউল করিম: শেষ পর্যন্ত জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেজা জিয়া আদালতে হাজির হয়েছেন। এরপর আদালত এ দুই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বিএনপির পক্ষে থেকে আগেই জানানো হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা পেলে আদালতে হাজিরা দিতে যাবেন খালেদা জিয়া। তাদের চাওয়া মতো সরকারও নিরাপত্তা ব্যবস্থার কোনো কমতি রাখেনি।

খালেদা জিয়া আদালতে পৌঁছানোর আগে সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় বকসি বাজার আলিয়া মাদ্রাসা এলাকা। বিপুল পরিমাণে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয় সেখানে। নিরাপত্তা জোরদার করা হয় গুলশানে অবস্থিত বিএনপির রাজনৈতিক কার্যালয় থেকেই। গুলশান থেকে বকশি বাজার পর্যন্ত রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর দেখা যায়। এসময় অনেক রাস্তায় গাড়ি চলাচলও বন্ধ করে দেয়া হয়।

বিশেষ আদালতের আশে-পাশে নিরপত্তাবাহিনী সদস্যরা ছিলেন সতর্ক অবস্থায়। আদালতের পাশ্ববর্তী প্রত্যেকটা উঁচু ভবনের ছাদেও নিরাপত্তাবাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। আইনজীবী ও সাংবাদিক ছাড়া আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। আদালতের কার্যক্রম শেষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীরা।

সর্বশেষ হাজিরার ৩ মাস ১২ দিন পর আবারো আদালতে বিএনপি চেয়ারপার্সন। তিনি সর্বশেষ হাজিরা দিয়েছিলেন গত বছরের ২৪ ডিসেম্বর। এরপর কয়েকটি তারিখে আদালতে হাজিরা না দেওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি জারি করেন ৩ নম্বর বিশেষ জজ আদালত।

Tags: খালেদা
Previous Post

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমায় বান কি-মুনের অভিনন্দন

Next Post

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত অগ্রাধিকার পাবে: অর্থমন্ত্রী

Next Post

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত অগ্রাধিকার পাবে: অর্থমন্ত্রী

অভ্যন্তরীণ সব রুটেই উড়বে বিমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT