চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন সোমবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 অপরাহ্ন 22, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের সরকারি সফর শেষে স্থানীয় সময় রোববার বিকেলে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি বিমান লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন।

সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ্ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদে’র আমন্ত্রণে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে ‘গাল্ফ শিল্ড-১’ শীর্ষক একটি যৌথ সামরিক মহড়ার সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে ১৫ ও ১৬ এপ্রিল সৌদি আরব সফর করেন।

‘গাল্ফ শিল্ড-১’ শীর্ষক সামরিক মহড়ার সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকার প্রধানদের (সিএইচওজিএম) বৈঠকে যোগ দিতে ১৬ এপ্রিল সৌদি সরকারের একটি বিশেষ বিমানে করে লন্ডনের উদ্দেশ্যে দাম্মাম ত্যাগ করেন।

এ বছর সিএইচওজিএম এর প্রতিপাদ্য ছিল ‘অভিন্ন ভবিষ্যৎ অভিগামী’।

শেখ হাসিনা ১৯ এপ্রিল কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) আনুষ্ঠানিক উদ্বোধনী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়া প্রধানমন্ত্রী কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে সরকার প্রধান ও তাদের স্বামী/স্ত্রীদের সম্মানে রাণী দ্বিতীয় এলিজাবেথের দেয়া সংবর্ধনা ও নৈশভোজে অংশ নেন।

তিনি ১৭ এপ্রিল ওয়েস্টমিনিস্টারে রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কেন্দ্রে ‘ক্ষমতায়নে শিক্ষা : কমনওয়েলথ দেশগুলোতে মেয়েদের জন্য সমমাত্রিক ও গুণগত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক কমনওয়েলথ ওম্যান ফোরামের অধিবেশনে যোগ দেন।

প্রধানমন্ত্রী একই দিনে যুক্তরাজ্যের খ্যাতনামা থিঙ্কট্যাঙ্ক ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওডিআই) আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি : নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান বক্তা হিসেবে যোগ দেন।

তিনি ১৮ এপ্রিল এশীয় নেতাদের ‘এশিয়ার ক্রমবর্ধমান বিকাশ কি অব্যাহত রাখা সম্ভব (ক্যান এশিয়া কিপ গ্রোয়িং) শীর্ষক গোলটেবিল বৈঠক’ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন।

২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের ফাঁকে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

শেখ হাসিনা ২১ এপ্রিল আওয়ামী লীগ লন্ডন শাখা আয়োজিত লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হলে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের জন্যে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

এফএ’র ফাইনালে চেলসিকেই পেল ম্যানইউ

Next Post

একজন মুভি মোগলের গল্প

Next Post

একজন মুভি মোগলের গল্প

সোয়ানসির জালে চ্যাম্পিয়ন ম্যানসিটি’র গোলোৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT