চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন মুভি মোগলের গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 অপরাহ্ন 22, এপ্রিল 2018
in বিনোদন
A A

‘দীর্ঘ পাঁচ দশক চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত থেকে তিনি বিনোদনের নানামাত্রিক বৈশিষ্ট্যের ছবি উপহার দিয়েছেন। পোশাকি, ফ্যান্টাসি, ফোক ও সাহিত্যের চলচ্চিত্রায়ণ করেছেন। তাঁর অধিকাংশ ছবির প্রাণ গল্প, গান ও সংলাপ।’-এভাবেই একজন মুভি মোগলকে সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

শনিবার(২১ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান মিলনায়তনে ‘মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ছিলো এই বিশিষ্ট প্রযোজকের ৭৯তম জন্মদিন। বইয়ের মোড়ক উন্মোচন ও জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক আমজাদ হোসেন, মুশফিকুর রহমান গুলজারসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও অনেকে।

মুভি মোগল সম্পর্কে আনিসুজ্জামান আরো বলেন:আমাদের দেশের চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে জাহাঙ্গীর খানের নাম নিবিড়ভাবে জড়িয়ে গেছে। বাবার শাসন অগ্রাহ্য করে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেছিলেন। যদিও চলচ্চিত্র প্রযোজনা থেকে এখন অনেক দূরে সরে আছেন, তারপরও মনটা চলচ্চিত্রেই পড়ে আছে। এখনো অতীত জীবনে স্মৃতি নেড়েচেড়ে আনন্দ পান এ কে এম জাহাঙ্গীর খান। আমরা চাই চলচ্চিত্রে এখন যাঁরা আছেন, তাঁদের সঙ্গে এ কে এম জাহাঙ্গীর খানের সংযোগ যেন অব্যাহত থাকে। তিনি যতটুকু করতে পেরেছেন, তাঁর স্বীকৃতি যেন তিনি পান। এই স্বীকৃতির মধ্যে তিনি আনন্দিত জীবন খুঁজে পাবেন।

‘মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরিদুর রেজা সাগর। প্রযোজক জাহাঙ্গীর খানকে চলচ্চিত্রের সম্রাট আখ্যা দিয়ে তিনি বলেন: চলচ্চিত্র জগতের সম্রাট এম এ জাহাঙ্গীর। মুভি মোগল হিসেবে তাঁকে নিয়ে সবাই গর্বিত। তিনি সব সময় সম্রাটের মতোই বাংলাদেশের মানুষের মনে থাকবেন, কারণ তিনি অনেক চমৎকার ছবি তৈরি করেছেন। যে ছবিগুলো তৈরি করেছেন, সেগুলো এখনো আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে।

‘মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’ বইয়ের লেখক আবদুল্লাহ জেয়াদ। এটি প্রকাশ করেছে জ্যোতি প্রকাশ।

Tags: আনিসুজ্জামানআমজাদ হোসেনইমপ্রেসএটিএম শামসুজ্জামানফরিদুর রেজা সাগরমুভি মোগল
Previous Post

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন সোমবার

Next Post

সোয়ানসির জালে চ্যাম্পিয়ন ম্যানসিটি’র গোলোৎসব

Next Post

সোয়ানসির জালে চ্যাম্পিয়ন ম্যানসিটি’র গোলোৎসব

মোস্তাফিজের ৪ ওভার যেমন ছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT