চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তিন প্রতিমন্ত্রীর সাক্ষাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 07, মার্চ 2017
in বাংলাদেশ
A A

ইন্দোনেশিয়া সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট  মাইথ্রিপালা সিরিসিনা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। ভারত, জাপান, সংযুক্ত আরব আমিরাতের তিন প্রতিমন্ত্রীও সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

বৈঠকে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও সন্ত্রাস-জঙ্গীবাদের বিষয়ও আলোচনায় আসে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরের পর জার্কাতা সম্মেলন কেন্দ্রের নুরি-২ রুমে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনের কেন্দ্রের বিভিন্ন লবিতে অন্যান্য সাক্ষাতগুলো অনুষ্ঠিত হয়।

এসব সাক্ষাতের আগে দুপুরের দিকে সম্মেলন কেন্দ্রের কাকাতুয়া রুমে ইন্দোনেশিয়া প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে লিডার সামিট উপলক্ষে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির।

পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের সম্পর্ক আরো কিভাবে বাড়ানো যায় এ ব্যাপারে আলোচনা করেছেন। ব্যবসা বাণিজ্য বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নে দুই নেতা সম্মত হয়েছেন জানিয়ে শহীদুল হক বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ব্যবসা-বাণিজ্য উন্নয়নে এফটিএর (ফ্রি টেড অ্যাগ্রিমেন্ট/মুক্ত বাণিজ্য চুক্তি) বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে এফটিএর বিষয়টি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি সম্পন্নের জন্য দুই নেতাই সম্মত হয়েছেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সফরের কথা বেশ কিছুদিন ধরে চলছে। প্রধানমন্ত্রী সেটা আবারো উল্লেখ করেছেন। আমরা আশা করছি এ বছরের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশে আসতে পারেন।

পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা ভাবে  জাপান, ভারত, আমিরাতের প্রতিমন্ত্রীরা সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবুও কিসি বাংলাদেশ সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করেছেন।

এপ্রিল মাসে ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের একটা বড় সম্মেলন হবে বাংলাদেশে। সেখানে জাপান একটি বড় প্রতিনিধিদল পাঠাবে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে দুদেশের মধ্যে যেসব সমঝোতা রয়েছে তা নিয়েও আলোচনা হয় বলে জানান সচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে প্রতিমন্ত্রী  মাইথা সালেম আল-সামসি এর সাক্ষাতকালে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমশ যে বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী আমিরাতের ভিসা পদ্ধতিকে সহজ করার সুপারিশ করে। বিশেষ করে বিজনেস ভিসার বিষয়ে। এ বিষয়টি মন্ত্রিপরিষদ সঙ্গীদের সঙ্গে আলোচনা করবেন বলে প্রধানমন্ত্রীকে বলেন আমিরাতের প্রতিমন্ত্রী।

সবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিকে সিং।

শহীদুল হক জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা আশা করছি একটা সফল ভারত সফর হবে এপ্রিল মাসে।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

পরিবর্তনে সাহসী নারী: কামরুন্নাহার

Next Post

খালিদ মাহমুদ মিঠুকে স্মরণ

Next Post
খালিদ মাহমুদ মিঠুর স্মরণ অনুষ্ঠানে বক্তারা

খালিদ মাহমুদ মিঠুকে স্মরণ

বিএনপির সেই নারী নেত্রীরা এখন কোথায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT