চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর রান্না করা খাবার সাকিবের বাসায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 26, জানুয়ারি 2020
in - সেমি লিড, স্পোর্টস
A A
বাংলাদেশি খাবার, বিভিন্ন ধরনের ভাত, মাছ, ডাল ও মিষ্টি পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শত ব্যস্ততার মাঝেও সময় পেলে রান্না করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তিনি রান্না করলেন ক্রিকেটার সাকিব আল হাসানের পরিবারের জন্য। হরেক রকমের মিষ্টি ও পিঠার সঙ্গে পোলাও-কোরমা তৈরি করে পাঠিয়ে দিয়েছেন সাকিবের বনানীর বাসায়। প্রধানমন্ত্রীর নিজ হাতে তৈরি করা খাবার খেয়ে আপ্লুত সাকিব ও তার স্ত্রী। দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তাদের অনুভূতি। খাবারের ছবিও পোষ্ট করেছেন তারা।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন সাকিব ও তার পরিবার। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরের কাছে প্রধানমন্ত্রী জানতে চান তার পছন্দের খাবার সম্পর্কে। পরদিনই নিজ হাতে রান্না করে পাঠিয়ে দেন শিশিরের জন্য।

প্রধানমন্ত্রীর রান্না করা খাবার সাকিবের বাসায়, তিনজন নারী ও এক শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশির ফেসবুকে লিখেছেন, ‘যখন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্তসূচি থেকে সময় বের করে আমার জন্য রান্না করেন, তখন এর চেয়ে বেশি সৌভাগ্যের আর কিছু হতে পারে না। গতকাল দুপুরে তার বাসায় গেলে তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমার প্রিয় খাবার কী কী? তখন তিনি জানিয়েছিলেন নিজ হাতে সব রান্না করে আমার জন্য পাঠিয়ে দেবেন! মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। আমার জীবনের সেরা লাঞ্চ ছিল এটি। উনার পরম মমতা আর ভালোবাসাপূর্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না।’

একই বিষয়ে ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় থাকা সাকিব লিখেছেন, ‘এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ আমি। সত্যিই আমি ভাষা হারিয়ে ফেলেছি। প্রধানমন্ত্রীর রান্না করা সুস্বাদু খাবার খেতে পেরে।’

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসাকিব-শিশির দম্পতি
Previous Post

বরগুনায় কলেজ ছাত্রী হত্যা মামলার প্রধান আসামীর ফাঁসি

Next Post

ডিজিটাল ও গ্রিন ভোটিং সফল হোক

Next Post
ইভিএম

ডিজিটাল ও গ্রিন ভোটিং সফল হোক

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষটা জয়ে রাঙাতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT