চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথা ভাঙলেন শিক্ষামন্ত্রী

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
3:52 অপরাহ্ন 03, এপ্রিল 2016
in অন্যান্য, শিক্ষা
A A

এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার থেকে শুরু হয়েছে। সব মিলিয়ে এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ১৮ হাজারের বেশি শিক্ষার্থী।

কেন্দ্র পরিদর্শন করে মন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা গ্রহণের সময় ও বিষয় দু’টোই কমানোর পক্ষে তিনি। তবে এই প্রথম আগের মতো কোনো কেন্দ্রের কক্ষ পরিদর্শন করেননি মন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের কোনো কর্তাব্যক্তি।

এসএসসি পরীক্ষার প্রথম দিন গত ১ ফেব্রুয়ারি ঢাকার একটি কেন্দ্রের কক্ষ পরিদর্শনের দৃশ্য: শিক্ষামন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গণমাধ্যমের বিশাল বহর। এ নিয়ে সংবাদ প্রচার হয় চ্যানেল আইয়ে। এমনই অবশ্য হয়ে আসছিলো বরাবর।

তবে এবার এইচএসসি পরীক্ষার শুরুর দিনের চিত্র ভিন্ন।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ দিনের রেওয়াজ ভেঙ্গে এবার পরীক্ষার হলে না ঢুকে আমরা হলের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছি। তিনি নিশ্চিত করেন, সরকার যেভাবে প্রস্তুতি নিয়েছিলো, সে অনুসারেই পরীক্ষা সবখানেই শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রী মনে করেন, কয়েক মাস ধরে এইচএসসি পরীক্ষা নেয়াটা শিক্ষার্থীদের জন্য বেশ দীর্ঘ সময়। তাই পরীক্ষাগুলো সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিনের মধ্যে নিতে চাচ্ছে সরকার।

‘সেই অনুযায়ী আমরা এগোবো,’ বলেন মন্ত্রী, ‘কিন্তু এ কথা আমি এখনই বললে অভিভাবকরা বিস্মিত হয়ে আমাকে চেপে ধরবেন, এটা কীভাবে সম্ভব। তারা কোনো পরিবর্তন চান না। আমরা পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করতে গেলে এই বাধাগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে। শুধু প্রশ্ন ফাঁস বা কোচিং বাণিজ্য নয়; আমাদের অনেক সময় নষ্ট হয়। ঠিকমতো ক্লাস হয় না। পরীক্ষা নিতে দেরি হয়ে যায়। এসব সমস্যা নিরসনে আমরা কাজ করছি।’

সকাল ১০টায় পরীক্ষা, তবে যানজট এড়াতে ৮টা থেকেই কেন্দ্রে আসতে শুরু করে পরীক্ষার্থীরা। এবারই প্রথমবারের মতো পরীক্ষায় এমসিকিউ অংশ আগে নেয়া হয়। ১০ মিনিট বিরতি দিয়ে পরের দু’ঘণ্টায় নেয়া হচ্ছে সৃজনশীল অংশের পরীক্ষা।

তত্ত্বীয় পরীক্ষা ৯ জুলাই শেষ হবে। ১১ জুলাই ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ জুলাই।

Tags: এইচএসসি পরীক্ষা
Previous Post

ভুভুজেলা-মুখোশের সঙ্গে ৫টার পর অনুষ্ঠানও নিষিদ্ধ

Next Post

ইংল্যান্ডই চ্যাম্পিয়ন, নাকি ওয়েস্ট ইন্ডিজ

Next Post

ইংল্যান্ডই চ্যাম্পিয়ন, নাকি ওয়েস্ট ইন্ডিজ

সংবাদটি সত্য নহে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT