শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) আবারো বাবা হয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে
বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো শুরু হয়।
তবে ঘটনাটি সম্পূর্ণ
ভিত্তিহীন বলে প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন
ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।
খোকন লিখেছেন: কি অদ্ভূত অস্থির আমাদের এই ভার্চুয়াল প্রজন্ম। পাঁচ বছর আগের একটি ছবি দিয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি ) আবারো বাবা হয়েছেন বলে অভিনন্দন জানানো শুরু করেছেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি, সংবাদটি সত্য নহে। আরো কেউ বিব্রত হবার আগে নিজেদের পোস্টগুলো মুছে ফেলুন।









