চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার চান টিএসসির স্বপন মামা

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
2:02 অপরাহ্ন 31, ডিসেম্বর 2019
in - সেমি লিড, আদালত
A A

প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পরিচিত মুখ আবদুল জলিল ওরফে স্বপন মামা। ধর্ষণ মামলার প্রধান আসামি বাচ্চু মিয়া জামিন পাওয়ার পর তার লোকজন উল্টো স্বপন এবং তার ছেলের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের মামলা দিয়েছে। মামলা চালাতে গিয়ে দেনায় জর্জরিত স্বপন এখন শুধু মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চান। 

আবদুল জলিল ওরফে স্বপন মামা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ৩৬ বছর ধরে চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন। ২০ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েসহ তার পরিবার থাকে ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব গ্রামে। গত বছরের ২৯ সেপ্টেম্বর তার প্রতিবন্ধী মেয়েকে একই গ্রামের প্রায় ৭০ বছর বয়সী বাচ্চু মিয়া ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। ওইদিনই অভিযুক্তসহ তার দুই ভাই বাহার ও আক্কাসকে আসামি করে মামলা করার পর বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এর ছয় মাস পর অভিযোগপত্র জমা দেয়া হয়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল আসামিকে ২৭ নভেম্বর জামিন দিয়ে দেন। এরপর আসামিপক্ষের লোকজন স্বপন, তার ছেলে রনি এবং চাচাতো ভাইকে আসামি করে প্রথমে মাদকের ও ডাকাতির মামলা করে।

আবদুল জলিল ওরফে স্বপন মামা বলেন, আমি যেনো বিচারটা পাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। আমি গরিব মানুষ,আমার তো টাকা পয়সা নেই। মামলা চালানোর কোন শক্তি নেই। মামলাটা যাতে দ্রুত শেষ করতে পারি।

মামলা চালাতে গিয়ে এরই মধ্যে প্রায় তিন লাখ টাকা খরচ হয়ে গেছে। কিন্তু এখনো বিচার পাননি স্বপন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চায়ের স্টল দিয়ে বহু মানুষের ভালোবাসা পেয়েছেন আবদুল জলিল ওরফে স্বপন মামা। তার বিপদে সবাই এগিয়ে আসবেন এমন আশা করছেন তিনি।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

সিটি নির্বাচন: মনোনয়ন জমা দিলেন নৌকার দুই প্রার্থী

Next Post

বছরজুড়ে উচ্চ আদালতের যে সংবাদগুলো দৃষ্টি কেড়েছে

Next Post

বছরজুড়ে উচ্চ আদালতের যে সংবাদগুলো দৃষ্টি কেড়েছে

তীব্র শীতের মধ্যে অনশনে অসুস্থ হচ্ছেন পাটকল শ্রমিকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT