চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র শীতের মধ্যে অনশনে অসুস্থ হচ্ছেন পাটকল শ্রমিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 31, ডিসেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার পাটকলগুলোতে আজও বিক্ষোভ ও প্রতীকি অনশন কর্মসূচি পালন করছে শ্রমিকরা। তৃতীয় দিনের মত চলছে তাদের এ কর্মসূচি। টানা এ কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। 

খুলনা
খুলনা-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত পাটকলে আজও বিক্ষোভ ও প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রম পরিষদের ডাকে দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবার কর্মসূচির তৃতীয় দিনে অব্যাহত রয়েছে।

খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় রাষ্ট্রায়ত্ত পাটকলে বিক্ষোভ ও অনশন কর্মসূচিতে অংশ নিয়ে প্রায় অর্ধলাখ শ্রমিক-কর্মচারি আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ কর্মসূচিতে অংশ নেয়া ৮ জন শ্রমিক গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত অসুস্থ হয়েছে।

এদের মধ্যে প্লাটিনাম জুট মিলের তাত বিভাগের মোঃ আবু ও ফিনিসিং বিভাগের মোঃ শাহ আলমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অনশনস্থলে অর্ধশতাধিক শ্রমিককে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

খালিশপুরে ক্রিসেন্ট, প্লাাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও দিঘলিয়ার ষ্টার মিলের শ্রমিকরা বিআইডিসি রোডে, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্প এলাকার কার্টেং, জেজেআই মিলের শ্রমিকরা স্ব স্ব মিল গেটে অবস্থান নিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি পালন করছে। তীব্র শীতের মধ্যে ২ রাত ৩ দিন খোলা আকাশের নিচে অবস্থান করে একে পর এক অনাহারি শ্রমিক অসুস্থ হয়ে পড়ছে।

খালিশপুর বিআইডিসি রোড, খুলনা-যশোর মাহাসড়কে প্রায় ২ কিলোমিটার রাস্তায় শ্রমিকরা এ অনশন কর্মসূচি পালন করছে। যে কারণে রাস্তার দু’পাশের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। কর্মসূচি চলাকালে খালিশপুর, আটরা ও রাজঘাট এলাকায় দফায় দফায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন, রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন, শাহানা শারমিন, হুমায়ুন কবির খান, আবু দাউদ দ্বীন মোহাম্মদ ও শেখ মোঃ ইব্রাহীম। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ১১ দফা বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের কাছে জোর আহবান জানান।

রাজশাহী
বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন রাজশাহী পাটকল শ্রমিকরা।

পাটকল শ্রমিক সভাপতি জিল্লুর রহমান বলেন: সরকারের কাছে যে দাবি দিয়েছিলেন সে দাবিগুলো না মানার কারণে স্থগিত আন্দোলন পুনরায় চালু করেছেন তারা।

তাদের দাবি যতদিন পর্যন্ত না মানা হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। তিনি বলেন: দাবি আদায়ের লক্ষ্যে গত ২৩ নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মত কর্মসূচিও পালন করে দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। এর মধ্যে রাজশাহীতে একটি, খুলনায় নয়টি, নরসিংদীতে একটি ও চট্টগ্রামে একটি। দাবি আদায় না হওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা।

Tags: অনশনপাটকলশ্রমিক
Previous Post

বছরজুড়ে উচ্চ আদালতের যে সংবাদগুলো দৃষ্টি কেড়েছে

Next Post

মাদক সংক্রান্ত তথ্য-অভিযোগ জানাতে হটলাইন

Next Post

মাদক সংক্রান্ত তথ্য-অভিযোগ জানাতে হটলাইন

কেরালা-নাগরিকত্ব আইন-প্রস্তাবনা

সংসদে কেরালার মুখ্যমন্ত্রীর ভারতের নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT