চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী তরুণকে বাংলাদেশে ফিরিয়ে ‘বজরঙ্গি ভাইজান’ উপাধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2022
in আন্তর্জাতিক
A A
প্রতিবন্ধী তরুণকে বাংলাদেশে ফিরিয়ে ‘বজরঙ্গি ভাইজান’ উপাধি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রতিবন্ধী তরুণ লিটন ভূমিজকে দেশে ফিরিয়ে দিয়ে আসামের বন্ধু-বান্ধবদের কাছে ‘বজরঙ্গি ভাইজান’ উপাধি পেয়েছেন সুজন দেবরয়।

বুধবার ১৬ ফেব্রুয়ারি ভারতের সুতারকান্দি সীমন্তে দুই দেশের নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে লিটন ভূমিজকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। ২০১৭ সাল থেকে নিখাঁজ ছিলেন ২৫ বছর বয়সী প্রতিবন্ধী লিটন ভূমিজ।

কমপক্ষে পাঁচ বছর পর নিজের ছেলেকে জীবিত দেখে খুশিতে আত্মহারা মা রীনা ও ভাই মিলন। ভূমিজের মা বলছিলেন, ‘‘আমরা আশাহত ছিলাম যে ভূমিজ আর নেই। কিন্তু আমি একটি ভিডিওতে দেখতে পাই আমার ছেলে বেঁচে আছে। ভূমিজ ভিন্ন, অন্যদের মত নয়। এই কারণে আমি আরও চিন্তিত ছিলাম। ভারত ও বাংলাদেশের কিছু সহৃদয় মানুষ ও বিশেষ করে সুজন দেবরয় আমার ছেলেকে ফিরিয়ে আনতে সাহায্য করেছে। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’’

ভূমিজের পরিবারের সাথে পুনর্মিলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভূমিজ তার মাকে চিনতে পারলেও তাকে মা বলে ডাকেননি এবং মাকে তার শাশুড়ি বলে ডাকছেন। এছাড়াও ভূমিজ তার ভাইকে বন্ধু বলছে। ভিডিওতে দেখা যাচ্ছে এ ঘটনায় পরিবার সকল সদস্যরা হাসছেন।

সুজন দেবরয়ের ‘বজরঙ্গি ভাইজান’ উপাধি
২০১৭ সালে আসামের ভূখণ্ডে ভুলবশত ঢুকে পড়েন লিটন ভূমিজ। আসামের একটি চা বাগানে ২০১৯ সালে লিটন ভূমিজকে শনাক্ত করে সুজন দেবরয়। এর আগে ফেসবুকে তিনি ভূমিজের নিখোঁজের ব্যাপারে জানতে পারেন। ওইখানে ভূমিজের ছবিও ছিল। ভূমিজকে শনাক্তের পর সুজন ফেসবুক লাইভে গিয়ে তার পরিবার সম্পর্কে তথ্য চান।

যত তাড়াতাড়ি সম্ভব ভূমিজকে বাড়ি পাঠানোর আশায় পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষমও হন সুজন। বিষয়টি ফেসবুকে সকলের নজরে আসে। এমন একটি মহামূল্যবান কাজের পর সুজন দেবরয়কে তার বন্ধু-বান্ধব ও এলাকার লোকজন ‘বজরঙ্গি ভাইজান’ উপাধি দেন।

সুজন দেবরয় বলছিলেন, ‘ভূমিজ খুঁজে পাওয়ার পর আমি একটি ফেসবুক লাইভ করেছিলাম এবং বাংলাদেশ থেকে আমার বন্ধুদেরকে তার পরিবারকে খুঁজতে বলেছিলাম। বন্ধু-বান্ধবরা ভালোবেসে আমাকে সালমান খানের সিনেমা বজরঙ্গি ভাইজানের উপাধি দেন। ওই সিনেমায় সালমানও একটি বাচ্চা শিশুকে বর্ডার এলাকায় দুই দেশের নিরাপত্তাকর্মীদের সামনে তারা পরিবারের কাছে তুলে দিয়েছিলেন।’

‘‘আসলে করোনা পরিস্থিতির জন্য ভূমিজের পরিবারের কাছে যেতে দেরি হচ্ছিল, দুই দেশের অভিবাসন প্রক্রিয়া, হাইকমিশনের কাজ ইত্যাদি শেষ করে তাকে সঠিক পদ্ধতিতে দেশে ফেরানো হয়েছে, গত সপ্তাহে বাংলাদেশ হাইকমিশন ভূমিজকে দেশে ফেরার সবুজ সংকেত দেয়’’, বলছিলেন সুজন দেবরয়।

Tags: বজরঙ্গি ভাইজান
Previous Post

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিক্ষার্থী দীপ্তির জামিন

Next Post

ইভ্যালি: রাসেল-শামীমার শেয়ারের ৫০ শতাংশ হস্তান্তরে হাইকোর্টের অনুমতি

Next Post
ইভ্যালি লোগো সহ একটি ছবি, বাংলাদেশের একটি সরকারি ভবন পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভ্যালি: রাসেল-শামীমার শেয়ারের ৫০ শতাংশ হস্তান্তরে হাইকোর্টের অনুমতি

তথ্যমন্ত্রীর সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসিতে ফেরেশতা মনোনয়ন দিলেও বিএনপির আস্থা থাকবে না: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT