চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসিতে ফেরেশতা মনোনয়ন দিলেও বিএনপির আস্থা থাকবে না: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
তথ্যমন্ত্রীর সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষ খুশি হওয়ায় ও বেগম জিয়া সুস্থ হয়ে ওঠায় বিএনপি অখুশি। আবার নির্বাচন কমিশন নিয়েও বিএনপি খুশি নয়। এমনকি আসন্ন কমিশনে যদি তিনজন ফেরেশতাকেও মনোনয়ন দেয়া হয়, সেই কমিশনের প্রতিও তাদের কোনো আস্থা থাকবে না। কারণ জয়ের নিশ্চয়তা না পেলে তারা কখনোই খুশি নয়।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ড. হাছান মাহমুদ।

এসময় আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সুদূরপ্রসারী নেতৃত্বের কারণে বাংলাদেশের সকল মানুষের অর্থনৈতিক পরিবর্তন এসেছে। বাংলাদেশের মাথাপিছু আয় অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছে, ভারতকেও ছাড়িয়েছে। পাকিস্তান এখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে দীর্ঘশ্বাস ফেলছে। বাংলাদেশ এখন পাকিস্তানের জনগণের কাছে উদাহরণ, তারা সে দেশকে বাংলাদেশ বানানোর আহবান জানাচ্ছেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন সব বিষয় নিয়ে অখুশি। দেশের মানুষ খুশি হওয়ায় অখুশি। আবার তাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হওয়াতেও অখুশি। কারণ বেগম জিয়ার অসুস্থতার বিষয় ছাড়া বিএনপি’র আর কোন রাজনীতি নেই।’

নির্বাচন কমিশন গঠনে চলমান প্রক্রিয়া নিয়ে বিএনপি’র ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের অপরাপর রাজনৈতিক দল এবং দেশের সুশীল সমাজের সকলেই যখন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির নিকট প্রায় তিনশ’ মানুষের নাম জমা দিয়েছে, তখন বিএনপি সেখান থেকে দূরে থাকলো, তারা নাম জমা দিলো কি না দিলো, তাতে কিছু যায় আসে না। তবে বিএনপি সরাসরি নাম জমা না দিলেও তাদের মনোনীত ব্যক্তিরা নাম ঠিকই জমা দিয়েছে।’

বর্তমান সরকারের গঠনমূলক পদক্ষেপের কারণে মানুষের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, ‘যখন দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, যখন ঘরে ঘরে সুখ স্বাচ্ছন্দ্য, জনগণ যখন আওয়ামী লীগের রাজনীতির প্রতি সন্তুষ্ট, তখন স্বাধীনতার বিপক্ষের এবং পাকিস্তানের দোসররা দেশ ও সরকারের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে এবং বাইরে আন্তর্জাতিক মহলে গভীর চক্রান্তে লিপ্ত হয়ে পড়েছে।’

স্থানীয় নেতাকর্মীদের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন ও সাফল্যের নজির দেখে অনেকেই পিঠ বাঁচাতে আওয়ামী লীগে যোগদান করতে আসবেন। যারা পিঠ বাঁচাতে আসতে চাইবে, যারা জমি দখল, মাদকের সাথে জড়িত, তারা দলের নেতৃত্বে আসতে পারবে না।’

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক সম্মেলন উদ্বোধন করেন। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমদের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রধান বক্তা এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি এবং মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

Tags: ইসিড. হাছান মাহমুদতথ্যমন্ত্রীনির্বাচন কমিশন
Previous Post

ইভ্যালি: রাসেল-শামীমার শেয়ারের ৫০ শতাংশ হস্তান্তরে হাইকোর্টের অনুমতি

Next Post

গেইলের ঘুম ভাঙবে বিপিএলের ফাইনালে?

Next Post
বিপিএলের ফাইনালে গেইলের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গেইলের ঘুম ভাঙবে বিপিএলের ফাইনালে?

বেঙ্গালুরুর কেজিএফ সিনেমার পোস্টার, প্রধান চরিত্রের ছবি ও যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড় তোলার অপেক্ষায় বেঙ্গালুরুর ‘কেজিএফ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT